Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৮
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ছবি: আগামীর সময়

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬। দীর্ঘ নয় বছর পর পর্যটন কার্নিভাল আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ও পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের আগমনের প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতোমধ্যে অধিকাংশ আবাসিক হোটেল-মোটেলে আগাম কক্ষ বুকিং শুরু হয়েছে। কোথাও কোথাও বুকিং ৬০ থেকে ৭০ শতাংশ ছাড়িয়েছে। পর্যটন কার্নিভাল ঘিরে বুকিং আরও বাড়বে বলে আশা করছেন হোটেলমালিকেরা।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কার্নিভালে দেশবরেণ্য সংগীত ও অভিনয়শিল্পীদের পাশাপাশি ক্রিকেট ও ফুটবল তারকাদের অংশগ্রহণের কথা রয়েছে। এ ছাড়া বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ম্যারাথনসহ নানা আয়োজন থাকছে। ফলে এবারের ছুটিতে পর্যটকদের বাড়তি সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা।

পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, ফিশ ফ্রাই, আচার, ঝিনুকসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা প্রস্তুতি নিয়েছেন। এ খাতের সঙ্গে জড়িত প্রায় ১৬ ধরনের পেশার পাঁচ থেকে সাত হাজার শ্রমিকের জীবিকা পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের

১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি ও আসন্ন পর্যটন মৌসুম সামনে রেখে কুয়াকাটার তিন শতাধিক আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট পর্যটক বরণের প্রস্তুতি নিয়েছে। তবে পর্যটন খাতে বিপুল বিনিয়োগ থাকা সত্ত্বেও সৈকত, সড়ক ও প্রয়োজনীয় অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় হতাশা রয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

কুয়াকাটার অভিজাত সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার আল আমিন খান জানান, আগামী ২১ অক্টোবরের জন্য তাদের রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। অন্যান্য দিনের জন্য প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বাকি কক্ষগুলোও বুকিং হয়ে যাবে বলে আশা করছেন তারা।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এবং হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান, দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়বে। তবে আগত পর্যটকদের বড় একটি অংশ আশপাশের এলাকার হওয়ায় এখনো অধিকাংশ হোটেলে শতভাগ কক্ষ বুকিং হয়নি। তারপরও পর্যটকদের মানসম্মত সেবা দিতে প্রস্তুত রয়েছি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, ইতোমধ্যে কুয়াকাটার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ হোটেলকক্ষ বুকিং হয়েছে। এখানে ছোট-বড় ৩০০টির বেশি আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব আবাসনকেন্দ্রে একসঙ্গে প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০টি বাসাবাড়িও হোমস্টে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান জানান, দীর্ঘ ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছি। পর্যটকদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সৈকতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং তাদের নির্বিঘ্নে ভ্রমণের সুযোগ করে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পর্যটকেরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে।

পর্যটককুয়াকাটাপর্যটন কার্নিভাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’