Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:১৯
৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

সংগৃহীত ছবি

ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, পশু জবাইয়ের পর সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।

সোমবার (১৮ মে) বিকালে নগর ভবনের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে ওয়ার্ডভিত্তিক কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

সভায় সিসিক প্রশাসক বলেছেন, কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণ করা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে কোনো ধরনের গাফিলতি চলবে না। তিনি জানান, সারা দেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা থাকলেও সিলেট সিটি করপোরেশন আট ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বললেন, নির্ধারিত স্থানে বা ব্যাগে বর্জ্য জমা রাখলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ দ্রুত ও সহজ হবে। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কাজে গতিশীলতা আনতে বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন সিসিক প্রশাসক। তিনি বলেছেন, যেসব ওয়ার্ড সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন করবে, তাদের পুরস্কৃত করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, অতীতের মতো এবারও দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সিসিক প্রস্তুত রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বজিত দেব, একলিম আবদীন, নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেটকোরবানির বর্জ্যসিসিক প্রশাসকঈদুল আজহা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise