Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজা উদ্ধার

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৮:৫০
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজা উদ্ধার

ছবি: আগামীর সময়

রাজশাহী মহানগরের মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে প্রায় ২ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় বাড়ির মালিক ও তার এক ভাড়াটিয়াকে পলাতক আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযানটি চালায়। আজ বুধবার সকালে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় শামীমের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে বাড়ির মালিক শামীম ও তার ভাড়াটিয়া কাশেম পালিয়ে যান। পরে তাদের পলাতক আসামি করা হয়।

র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবগাঁজারাজশাহী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise