Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এমপির বাড়িতে আড়াই মাসে দুবার বৈদ্যুতিক তার চুরি, এলাকায় চাঞ্চল্য

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৭:২৩
এমপির বাড়িতে আড়াই মাসে দুবার বৈদ্যুতিক তার চুরি, এলাকায় চাঞ্চল্য

গ্রাফিকস: আগামীর সময়

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাসায় আবারও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। গত আড়াই মাসে এটি দ্বিতীয়বারের মতো একই ধরনের চুরি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতের কোনো এক সময়ে নাটোর শহরের বড়গাছা এলাকায় অবস্থিত সংসদ সদস্যের চারতলা ভবনে এ চুরি হয়। ভবনটি নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত।

বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে ভবনের ১৬টি ইউনিট হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ সময় চোরেরা ভবনের মূল ফটক বাইরে থেকে রশি দিয়ে বেঁধে রাখে। ফলে ভেতরে থাকা লোকজন প্রচণ্ড গরমের মধ্যেও বাইরে বের হতে পারেননি। পরে সকালে পাশের বাসায় ফোন করে বিষয়টি জানানো হলে তারা এসে রশি কেটে ফটক খুলে দেন।

আরও পড়ুন

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

১২ জুন ২০২৬

এরপর সংসদ সদস্যের স্ত্রী সাহাবিবুল আসমা ও ভাড়াটিয়ারা দেখতে পান, পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ভবনের বিদ্যুৎ সংযোগের সব তার চুরি হয়ে গেছে। চুরির আগে দুর্বৃত্তরা ভবনের সিসিটিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে রেখেছিল বলে জানা গেছে।


ঘটনার পরপরই বিষয়টি নাটোর সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে জানানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেছেন, ‘বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগের চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত হয়ে আবার এ ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

একই বাসায় স্বল্প সময়ের ব্যবধানে দুই দফা বৈদ্যুতিক তার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

নাটোরসংসদ সদস্যচুরিতার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!