মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর উপজেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
এ বিষয়ে কথা বলতে সদ্য স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কাইয়ুম সিকদারকে একাধিকবার মোবাইলে ফোন করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।




