Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৃত্যুসংবাদ শুনলেই জানাজায় হাজির আইয়ুব চৌধুরী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২০:৩৮
মৃত্যুসংবাদ শুনলেই জানাজায় হাজির আইয়ুব চৌধুরী

আইয়ুব চৌধুরী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনের শেষ বিদায় জানাজা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ধর্মীয় আনুষ্ঠানিকতা। তবে ব্যক্তিগত ব্যস্ততার এই সময়ে অন্যের জানাজায় উপস্থিত থাকাকে দায়িত্ব হিসেবে নেন খুব কম মানুষই। গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের বাসিন্দা আইয়ুব চৌধুরী সেই ব্যতিক্রমী মানুষদের একজন।

স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক দশকে তিনি প্রায় ৭ হাজার জানাজায় অংশ নিয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি পাশের উপজেলা ও দূর-দূরান্তের এলাকাতেও কোনো মৃত্যুর সংবাদ পেলেই ছুটে যান তিনি। মানুষের শেষ বিদায়ে শরিক হওয়াকে নিজের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব বলে মনে করেন।

আইয়ুব চৌধুরী ছাত্রজীবন থেকেই এলাকায় পরিচিত মুখ। তিনি একসময় কাপাসিয়া ডিগ্রি কলেজের ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পরিবারের সদস্য মারা গেলে আইয়ুব চৌধুরী শুধু জানাজায় অংশ নেন না, দাফন-কাফনের বিভিন্ন কাজেও সহযোগিতা করেন। অনেক ক্ষেত্রে স্বজনহীন কিংবা অসহায় মানুষের দাফনের ব্যবস্থাও করেছেন তিনি। ফলে এলাকায় একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে তার পরিচিতি গড়ে উঠেছে।

আইয়ুব চৌধুরী বলেছেন, ‘জানাজায় অংশ নেওয়া শুধু একটি ধর্মীয় আমল নয়, এটি মৃত ব্যক্তি ও তার পরিবারের প্রতি সম্মান প্রদর্শনেরও একটি মাধ্যম। যতদিন সুস্থ থাকব, মানুষের শেষ যাত্রায় পাশে থাকার চেষ্টা করব।’

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী এই জনপ্রতিনিধির এমন উদ্যোগ অনেকের কাছেই অনুকরণীয় হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সাধারণ মানুষের শেষ বিদায়ে উপস্থিত থাকার যে মানবিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সমাজে সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

মানুষের জন্মের মতো মৃত্যুও অবধারিত সত্য। আর সেই সত্যের মুখোমুখি হয়ে হাজারো মানুষের জানাজায় অংশ নিয়ে আইয়ুব চৌধুরী যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতাই একজন মানুষকে অন্যদের কাছে স্মরণীয় করে রাখে।


আইয়ুব চৌধুরীহাজারোমানুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের