ময়মনসিংহের ফুলপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্বার
ময়মনসিংহ অফিস

নিহত বৃদ্ধ সাম্মত আলী
নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল বৃদ্ধের গলাকাটা লাশ
ময়মনসিংহের ফুলপুরে সাম্মত আলী (৬০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামেরর ঘটনা এটি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সাম্মত আলী। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।



