খুলনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
খুলনা অফিস

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন
খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী জানান, বুধবার রাত ১০টার দিকে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় নাশকতা মামলা রয়েছে।
তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



