Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইলে দুই তেল মজুতদারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২১:৪১
টাঙ্গাইলে দুই তেল মজুতদারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইলের গোবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

জানা গেছে, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে তাইফ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে মাসুদ মেশিনারীজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

জরিমানাজ্বালানি তেলমজুদ তেলটাঙ্গাইল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise