Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পর্যটনমন্ত্রী

বাংলাদেশের সম্প্রীতি ও সংস্কৃতির বিশ্বমঞ্চ ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২১:০৯
বাংলাদেশের সম্প্রীতি ও সংস্কৃতির বিশ্বমঞ্চ ‘হারমোনি ফেস্টিভ্যাল’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, ছবি: আগামীর সময়

বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সম্প্রীতি ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বললেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নির্বাচনী ইশতেহারে পর্যটন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি অংশ।

আজ শুক্রবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানের আয়োজন করে ফুলছড়া চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

মন্ত্রী বলেছেন, এ উৎসব দেশের পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশের সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যকে তুলে ধরার অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

তিনি জানিয়েছেন, পর্যটন ও সেবা খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে। পাশাপাশি দেশের পর্যটন আকর্ষণ ও সম্ভাবনাকে দেশ-বিদেশে প্রচারের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, মৌলভীবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যদের উত্থাপিত শমসেরনগর বিমানবন্দর চালু, পর্যটন এলাকায় শিল্পকলা একাডেমি স্থাপনসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২১ জুন পর্যন্ত চলা এ উৎসবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পর্যটনমন্ত্রীহারমোনি ফেস্টিভ্যালট্যুরিজম বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার