Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিন দিন পর মুক্তি পেলেন অপহৃত বনকর্মী ও দুই জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৭:০৫
তিন দিন পর মুক্তি পেলেন অপহৃত বনকর্মী ও দুই জেলে

সংগৃহীত ছবি

সুন্দরবনের অভ্যন্তর থেকে অপহৃত বনবিভাগের এক কর্মী ও দুই জেলের সন্ধান মিলেছে তিন দিন পর। বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহরণের শিকার হওয়ার পর আজ শুক্রবার সকালে সুন্দরবনের আমবাড়িয়া এলাকায় কালো কাপড়ে চোখ বাধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

বনকর্মীর পরিচয় জানতে পেরে দস্যুরা কোনো মুক্তিপণ ছাড়াই তাদের ছেড়ে দেয় বলে জানিয়েছে বনবিভাগ।

মুক্তি পাওয়া তিন জন হলেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী বিশেষ টহল ফাঁড়ির রেডিও অপারেটর ফরিদুল ইসলাম, ট্রলারচালক তোফাজ্জেল সরদার এবং তার সহকারী আলকাস হোসেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম ছুটি কাটিয়ে জামালপুরের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। গত ৯ জুন দুপুরে তিনি পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকা থেকে একটি ফিশিং ট্রলারে দুবলায় রওনা দেন। ট্রলারটিতে ছিলেন চালক তোফাজ্জেল সরদার এবং সহকারী আলকাস হোসেন।

সেদিন বিকাল ৫টার দিকে ট্রলারটি সুন্দরবনের কালামিয়ার ভারাণী এলাকা অতিক্রম করার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ট্রলারসহ তিনজনকে সুন্দরবনের গভীরে নিয়ে যায়।

বনবিভাগ জানায়, ফরিদুল ইসলাম কর্মস্থলে ফেরার বিষয়টি আগেই সহকর্মীদের জানিয়েছিলেন। নির্ধারিত সময়ে তিনি কর্মস্থলে না পৌঁছালে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় বনবিভাগের একাধিক টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তাদের খোঁজে ড্রোনও ব্যবহার করা হয়।
ঘটনার দুদিন পরও কোনো সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়তে থাকে। এ অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) বিকালে শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বাদী হয়ে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বললেন, দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির রেডিও অপারেটর ফরিদুল ইসলাম বাড়িতে ছুটি কাটিয়ে দুই জেলেকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। পথে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তাদের অপহরণ করে। বনবিভাগের একাধিক টিম ও ড্রোনের মাধ্যমে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাদের অবস্থান জানা যায়নি। শেষে শুক্রবার সকালে দস্যুরা আমবাড়িয়ার চরে চোখ বেঁধে তাদের ছেড়ে দেয়।

তিনি আরও জানান, অপহৃতদের ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে পুরো  বন বিভাগে।


সুন্দরবনবনবিভাগগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী