Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এবার আশুলিয়ায় প্রেশার কুকারে মিলল বোমা

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৬:০৯
এবার আশুলিয়ায় প্রেশার কুকারে মিলল বোমা

আশুলিয়ায় দোকানের সামনে ব্যাগে রাখা প্রেশার কুকারে মিলেছে বোমা। ছবি: আগামীর সময়

রাজধানীতে ‘ছাতা বোমার’ পর এবার আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে রাখা ব্যাগে মিলল ‘প্রেশার কুকার’ বোমা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বোমাটি পাওয়া গেলেও ঘটনাটি আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম। আশুলিয়া থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলাও হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গতকাল মধ্যরাতের দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’ নামের দোকানটিতে আসেন মাস্ক পরা এক ব্যক্তি। তিনি কোমল পানীয় কিনে ২০০ টাকা দেন দোকানিকে। ফেরত দেওয়ার জন্য খুচরা না থাকায় টাকা ভাঙাতে পাশের দোকানে যান ওই দোকানি। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তি সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ দোকানে রেখে চলে যান।

আরও পড়ুন

একদিকে বোমা উদ্ধার, অন্যদিকে উগ্রবাদ নেই বলছে পুলিশ

২৭ জুলাই ২০২৬

দীর্ঘ সময় পার হলেও ব্যাগ নিতে কেউ ফেরত না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার দেখতে পান। খবর দেওয়া হয় আশুলিয়া থানা পুলিশকে। পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় প্রেশার কুকারের ভেতর বোমা থাকার বিষয়টি নিশ্চিত হন বাহিনীর সদস্যরা।

মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞ দল পৌঁছায় ঘটনাস্থলে। আজ সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয় বোমাটি।

আরও পড়ুন

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ‘বোমা’ উদ্ধার

২৪ জুলাই ২০২৬

বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যদের বরাতে থানা পুলিশ জানিয়েছে, বোমাটি ছিল বেশ শক্তিশালী। আশুলিয়া থানার ওসি তরিকুল জানালেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে পাওয়া যায় অবিস্ফোরিত একটি বোমা। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

আশুলিয়াসাভারবোমাপ্রেশার কুকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর