Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৯ মাস পর নিজের ঘরে ফিরলেন সেই অসহায় মা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:৫৩
৯ মাস পর নিজের ঘরে ফিরলেন সেই অসহায় মা

রংপুরের বদরগঞ্জে নিজ মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছেলেকে থানায় ডেকে সতর্ক করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী মাকে ছেলের জিম্মায় দিয়ে তার ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার রাতে বদরগঞ্জ থানা পুলিশ ভুক্তভোগী মোছা. খালেদা বেগম ও তার ছেলে মো. আব্দুল মাজেদকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করে। এ সময় পুলিশ অভিযুক্ত ছেলেকে সতর্ক করে জানায়, ভবিষ্যতে মায়ের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, মা ও ছেলেকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ছেলেকে তার মায়ের ভরণপোষণ ও সার্বিক দেখাশোনার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী মা এখন থেকে নিজের বাড়িতেই থাকবেন।

আরও পড়ুন

ঘর থেকে বের করে দিল ছেলে, অভিযোগ নিয়ে থানায় মা

০১ আগস্ট ২০২৬

এর আগে উপজেলার রাধানগর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা মোছা. খালেদা বেগম অভিযোগ করেন, স্বামী আবদুল জব্বারের মৃত্যুর পর তার ছেলে আব্দুল মাজেদ জোরপূর্বক স্বামীর রেখে যাওয়া জমি নিজের নামে লিখে দিতে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর, গালিগালাজ এবং প্রায় নয় মাস আগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

এ ঘটনায় খালেদা বেগম বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি পুলিশের নজরে আসে।

গত ১ আগস্ট আগামীর সময়-এ ‘ঘর থেকে বের করে দিল ছেলে, অভিযোগ নিয়ে থানায় মা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর পুলিশ দ্রুত উদ্যোগ নিয়ে মা ও ছেলেকে থানায় ডেকে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করে।

পুলিশমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি