Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৯ বছরের দুর্ভোগের অবসান

জাউল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫৬
৯ বছরের দুর্ভোগের অবসান

গ্রাফিকস: আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানের প্রবেশপথের ভাঙা সেতুটি অবশেষে বেইলি ব্রিজে রূপ পেয়েছে। ৯ বছর ধরে সেতুটি ভাঙা থাকায় যে দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা, নতুন সেতু নির্মাণের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলও হয়েছে সহজ।

২০১৭ সালের বন্যায় সেতুটি ভেঙে যাওয়ার পর আর পুনর্নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের প্রায় ছয় কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো। গত ১০ জুলাই দৈনিক আগামীর সময়ে ‘ভাঙা সেতুতে ৯ বছরের দুর্ভোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সেতুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এলাকায় ফিরেছে স্বস্তি। স্থানীয় বাসিন্দা তানভীর হোসেন শাকিলের ভাষায়, ‘সিংড়া জাতীয় উদ্যানের প্রবেশপথের ব্রিজটি দীর্ঘদিন ভেঙে থাকায় যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি তৈরি হয়েছিল নিরাপত্তাঝুঁকিও। একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ভোগের চিত্র তুলে ধরেন তিনি। পরে গণমাধ্যমকর্মীরা তা গুরুত্বের সঙ্গে প্রচার করেন।’

কৃষির পাশাপাশি সিংড়া জাতীয় উদ্যানের পর্যটন ও বন সংরক্ষণ কার্যক্রমেও নতুন সেতুর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মো. শাজাহান আলী মনে করেন, সিংড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বনাঞ্চল। এটি পর্যটনের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দেশের একমাত্র শকুন পরিচর্যাকেন্দ্র এখানে থাকায় উদ্যানটির গুরুত্ব আরও বেড়েছে। সেতুটি নির্মাণ হওয়ায় অবসান হয়েছে দুর্ভোগের। নতুন সেতুর কারণে পর্যটকদের যাতায়াত সহজ হবে এবং উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে বেশি মানুষ আসবেন।

বীরগঞ্জ উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভাষ্য, ‘দিনাজপুর-১  আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের সহযোগিতায় সেতুটি নির্মাণ শেষ হয়েছে। এর পরেও স্থায়ী অবকাঠামো উন্নয়নের প্রয়োজন হলে বিষয়টি উপস্থাপন করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।’

একই সঙ্গে জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার জন্য দৈনিক আগামীর সময়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দিনাজপুরসিংড়া জাতীয় উদ্যানবেইলি ব্রিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে