দিনাজপুরের বীরগঞ্জে
সিংড়া জাতীয় উদ্যানের প্রবেশপথের ভাঙা সেতুটি অবশেষে বেইলি ব্রিজে রূপ পেয়েছে। ৯ বছর
ধরে সেতুটি ভাঙা থাকায় যে দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা, নতুন সেতু
নির্মাণের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলও হয়েছে সহজ।
২০১৭ সালের বন্যায় সেতুটি
ভেঙে যাওয়ার পর আর পুনর্নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের প্রায় ছয় কিলোমিটার
ঘুরে চলাচল করতে হতো। গত ১০ জুলাই দৈনিক আগামীর সময়ে ‘ভাঙা সেতুতে ৯...