Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:২৬
নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিনটি মামলায় হাসপাতাল দুটি ও একটি ফার্মেসিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাবিলা হাসপাতালের পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও লেবার রুম না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া হলি কেয়ার হাসপাতালে লেবার রুম এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালসংলগ্ন একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেছেন, অভিযানে হাসপাতাল দুটি পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত হাসপাতাল দুটির কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বললেন, তিন মাস আগেও একই অভিযোগে হাসপাতাল দুটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। পরে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হলেও তারা তা করেনি। তাই পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী, বেগমগঞ্জ মডেল থানার এএসআই খুরশীদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নোয়াখালীহাসপাতাল বন্ধজরিমানা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ চূড়ান্ত, কে এই আইরিন

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ চূড়ান্ত, কে এই আইরিন

    ০৮ জুলাই ২০২৬, ০৮:১০

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬

    ঝড়ের পরে ফারিয়া

    ঝড়ের পরে ফারিয়া

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১২

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১১

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    advertiseadvertise