নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিনটি মামলায় হাসপাতাল দুটি ও একটি ফার্মেসিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাবিলা হাসপাতালের পর্যাপ্ত মেডিকেল টে...