Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় মামলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:১১
বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় মামলা

ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। ছবি: আগামীর সময়

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদী কোতোয়ালী থানার থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মাদ কামরুল হায়দার রুবাইয়াত।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশ ও সহায়তায় অন্তর্ঘাতী কার্যক্রমের মাধ্যমে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, সেই রহস্য এখনো উদঘাটন হয়নি। তদন্ত চলছে। দুই-এক দিন পর হয়তো কিছু বলতে পারব।’

আরও পড়ুন

বরিশাল আদালত প্রাঙ্গণে হঠাৎ বিস্ফোরণ, তদন্তে পুলিশ

১২ আগস্ট ২০২৬

মামলার এজাহার সূত্র জানায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে প্রায় ১০ গজ দূরে বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডি বরিশালের একটি ক্রাইম সিন দল ঘটনাস্থলে যায়। পরে তারা বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কাদামাটি, কাদামাটিসহ বারুদ, বিস্ফোরিত বোমার কাচের পাঁচটি টুকরা, জর্দার কৌটার মুখ ও বিস্ফোরিত বোমার প্যাকেজিং কাগজ উদ্ধার করা হয়।

এজাহারে বলা হয়েছে, একটি ১০ তলা ভবনের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এবং জীবন ও সম্পত্তির ক্ষতি করার লক্ষ্যে পরস্পর যোগসাজশ ও সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে বোমাটি রাখা হয়েছিল। বিস্ফোরণের মাধ্যমে আদালত প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টির অভিযোগও মামলায় আনা হয়েছে।

বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে বোমাটি রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বরিশাল আদালতবোমা বিস্ফোরণমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে