Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল আদালত প্রাঙ্গণে হঠাৎ বিস্ফোরণ, তদন্তে পুলিশ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৪:০৭
বরিশাল আদালত প্রাঙ্গণে হঠাৎ বিস্ফোরণ, তদন্তে পুলিশ

ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। ছবি: আগামীর সময়

বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত এলাকায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে বিস্ফোরণের স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা লোকজনের শরীরে লাগে। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক তৈরি হয় আদালত প্রাঙ্গণে।

দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, তারাও বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটও সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না জানিয়েছেন, অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

১২ আগস্ট ২০২৬

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিনের অভিযোগ, ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তার না করার কারণেই দেশ অশান্ত হয়ে পড়েছে বলে দাবি তার।

তিনি জানান, দেশকে অশান্ত করার পাঁয়তারা যারা করছে, তাদের রুখে দিতে জনগণ ও জাতীয়তাবাদী শক্তি মাঠে আছে।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবিরও দাবি করেন, নাশকতার উদ্দেশ্যেই ফ্যাসিস্টদের দোসররা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর আসার কথা আছে জানিয়ে তিনি বললেন, শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটি মহল পাঁয়তারা চালাচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানিয়েছেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। বিস্ফোরিত বস্তুটি কী ধরনের এবং কে বা কারা সেটি সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ভিডিওতে দেখুন


বিস্ফোরণবরিশাল আদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!