Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড় মাছেই আকর্ষণ, দুপচাঁচিয়ায় জমে উঠেছে মাছের মেলা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:১৯
শেয়ার করুন:
বড় মাছেই আকর্ষণ, দুপচাঁচিয়ায় জমে উঠেছে মাছের মেলা

ছবি: আগামীর সময়

বাঙালির প্রাণের উৎসব নবান্নকে ঘিরে বগুড়ার দুপচাঁচিয়ায় শুরু হয়েছে দিনব্যাপী মাছের মেলা। উপজেলায় সিও অফিস বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এলাকায় এ মাছের মেলা বসে।

আজ বুধবার দিনব্যাপী চলে এ মেলা। স্থানীয় অটোভ্যান, ট্রাক, ভটভটিযোগে মাছ আসতে শুরু করে আগের দিন মঙ্গলবার রাত থেকে। সেই রাত থেকেই বিক্রিও শুরু করেন ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী এ মাছের মেলা আয়োজন করে মৎস্য আড়ৎ সমিতি।

মেলায় ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বড় আকারের রুই, কাতল, ব্ল্যাডকার্প ও ব্রিগহেড কার্প মাছ। ৮-১০ কেজি ওজনের কাতল ও রুই মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি ধরনের রুই বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা কেজি।

অন্যদিকে, ৮-১২ কেজি ওজনের ব্রিগহেড কার্প মাছ প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

বড় আকারের এসব মাছ কিনতে মেলায় ভিড় করছেন বিভিন্ন এলাকার ক্রেতা ও দর্শনার্থীরা। মেলা ঘুরে দেখা গেছে সকালবেলা মাছের দাম কিছুটা কম থাকলেও দুপুরে তা বেড়ে যায়।

বগুড়া সদরের গোদারপাড়া থেকে আসা মাছ ব্যাবসায়ী জুয়েল হোসেন জানান, মাছের আমদানি কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে। দুপুরের মধ্যে বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ মাছ শেষ হয়ে গেছে।

আরেক মাছ ব্যাবসায়ী ভাতহান্দা গ্রামের হুসেন আলী পরিবারসহ এসেছেন মাছ বিক্রি করতে।

তিনি জানান, মাছ বিক্রি করে খুব লাভ থাকছে না। প্রায় কেনা দামে বিক্রি হচ্ছে ৷ শুধু ঢলতাই লাভ। তার মেয়ে হাজেরা আক্তার (৭) জানান, মাছের মেলা খুব ভালো উপভোগ করছে।

ব্যবসায়ী সঞ্জিত দাস জানান, আগের বছরের তুলনায় আমদানি কম হওয়ায় দোকানের মাছ বিক্রি দুপুরেই শেষ হয়ে গেছে। বড় মাছ গুলো সকালেই বেশিরভাগ বিক্রি হয়ে গেছে।

কাহালুর পাঁচপীর গ্রাম থেকে মাছ কেনার জন্য এসেছেন নন্দন মহন্ত তিনি বলেন, সকালের চেয়ে দুপুর বেলা মাছের দাম বেড়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতার ভিড় বাড়তে থাকে। বাড়তে থাকে মাছের দামও।
মেলায় নারী-পুরুষ, শিশু, কিশোর, কিশোরীদের ভিড় লক্ষ করা গেছে।

মাছের মেলা আয়োজনকারী মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক আলম ও সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই মেলার আয়োজন করেছি। ব্যাপক মানুষের সমাগম হয়েছে। মেলার কারণে অত্র এলাকার মানুষের মধ্যে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে। আগামীতেও বড় আকারের মেলার আয়োজন করার প্রত্যাশা করেন তারা৷

দুপচাঁচিয়ামাছের মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার