বাঙালির প্রাণের উৎসব নবান্নকে ঘিরে বগুড়ার দুপচাঁচিয়ায় শুরু হয়েছে দিনব্যাপী মাছের মেলা। উপজেলায় সিও অফিস বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এলাকায় এ মাছের মেলা বসে।
আজ বুধবার দিনব্যাপী চলে এ মেলা। স্থানীয় অটোভ্যান, ট্রাক, ভটভটিযোগে মাছ আসতে শুরু করে আগের দিন মঙ্গলবার রাত থেকে। সেই রাত থেকেই বিক্রিও শুরু করেন ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী এ মাছের মেলা আয়োজন করে মৎস্য আড়ৎ সমিতি।মেলায় ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বড় আকারের রুই, কাতল, ব্ল্যাডকার্প ও ব্রিগহেড কার্প মাছ। ৮-১০ কেজি ওজনের কাতল ও রুই...