কেরানীগঞ্জে ৯০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।
র্যাব জানায়, সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ ছাটগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।অভিযানে মো. হুমায়ুন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বারহাদ্দা এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব। র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।






