সুন্দরগঞ্জ
মাদ্রাসাছাত্রকে একাধিকবার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

অভিযুক্ত আসামি সানজু বকশি
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি সানজু বকশিকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সানজু বকশি সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল গড়াশিন বাজারে অভিযান চালিয়ে সানজু বকশিকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।







