Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাবনায় পেঁয়াজ সংরক্ষণ করে বিপাকে কৃষক, এক মণের দাম ১০৫০ টাকা

  • লোকসানের মুখে পড়ে মাথায় হাত চাষিদের
  • চার মণ পেঁয়াজ বিক্রি করে আয় ৪২০০ সংরক্ষণ খরচ ৮ হাজার
রিজভী রাইসুল ইসলাম, পাবনা
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪
শেয়ার করুন:
পাবনায় পেঁয়াজ সংরক্ষণ করে বিপাকে কৃষক, এক মণের দাম ১০৫০ টাকা

সংগৃহীত ছবি

এপ্রিল-মে মাসে যে পেঁয়াজ প্রতি মণ বিক্রি হয়েছিল প্রায় ১ হাজার ৭০০ টাকায়, কয়েক মাসের ব্যবধানে সেই পেঁয়াজই এখন বিক্রি করতে হচ্ছে ১ হাজার ৫০ টাকা দরে। ভালো দাম পাওয়ার আশায় ছয় মাস ধরে পেঁয়াজ সংরক্ষণ করেও লাভ তো দূরের কথা, সংরক্ষণ খরচই তুলতে পারছেন না কৃষক জাকির হোসেন। চার মণ পেঁয়াজ বিক্রি করে পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ টাকা, অথচ সংরক্ষণেই খরচ হয়েছে ৮ হাজার টাকা।

পাবনায় পেঁয়াজের এমন দরপতনে চরম লোকসানে পড়েছেন কৃষকরা।

দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় এখন এমন পরিস্থিতিতে পড়েছেন অনেক কৃষক। পেঁয়াজের রাজ্য হিসেবে পরিচিত এই জেলায় পেঁয়াজের দাম এখন তলানিতে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কে পেঁয়াজের সংকটকাল হিসেবে বিবেচনা করা হয়। চৈত্র-বৈশাখে বীজের জন্য উৎপাদিত পেঁয়াজের মজুদ কার্তিক-অগ্রহায়ণ মাসে কমে আসায় বাড়ে দাম। তবে এবার দেখা গেছে উল্টো চিত্র। পুরনো পেঁয়াজের অতিরিক্ত মজুদ এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ ওঠার আগমুহূর্তে দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর জেলার বিভিন্ন হাটে প্রতি মণ পেঁয়াজ ৬-৭ হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার সেই পেঁয়াজের দাম নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। উৎপাদন ও দীর্ঘদিন সংরক্ষণের খরচও উঠছে না বর্তমান বিক্রয়মূল্যে। গত রবিবার জেলার প্রধান পেঁয়াজের হাট সুজানগর এবং মঙ্গলবার সদর উপজেলার হাজিরহাটে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে সামনে এসেছে পেঁয়াজের দরপতনে তাদের লোকসান ও দুর্ভোগের চিত্র।

সাঁথিয়ার বনগ্রামের কৃষক জাকির হোসেন বলছিলেন, ‘চার মণ বিক্রিতে আয় হয়েছে ৪ হাজার ২০০ টাকা। অথচ এই পেঁয়াজ সংরক্ষণ করতেই খরচ হয়েছে ৮ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দেওয়ার আগেই শুধু সংরক্ষণ ব্যয়ের তুলনায় তার ঘাটতি ৩ হাজার ৮০০ টাকা। ভালো দাম পাওয়ার আশায় পেঁয়াজ মজুদ করলেও এখন নিরুপায় হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে।’

সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কৃষকদের। কৃষক সিদ্দিকুর রহমানের ভাষ্য, আর মাত্র এক-দেড় মাস পর নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুদ শেষ হয়নি। তার ধারণা, বর্তমান মজুদ দিয়ে মেটানো সম্ভব আরও তিন-চার মাসের চাহিদা।

‘এ অবস্থায় নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসতে পারে। এমনটি হলে পুঁজি হারিয়ে কৃষক একেবারে ধ্বংস হয়ে যাবেন’— যোগ করলেন তিনি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১০ লাখ টন পেঁয়াজ। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হয়েছে প্রায় ৪ লাখ টন। গত সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের ঘর এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে পেঁয়াজ মজুদ ছিল প্রায় এক লাখ টন।

এ পরিস্থিতিতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষায় বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার ওপর জোর দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলছিলেন, ‘কৃষকদের বাঁচাতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করা এখন সময়ের দাবি। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

পাবনাপেঁয়াজচাষিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা