Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ সামনে, জমে ওঠছে শিবচরের পশুর খামার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২৮
ঈদ সামনে, জমে ওঠছে শিবচরের পশুর খামার

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। ছোট-বড় শত শত খামারে কোরবানির পশু পরিচর্যা ও বিক্রির প্রস্তুতিতে দিন-রাত কাজ করছেন খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বলছে, এবার শিবচরে ৬৬৫টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২১ হাজার ২০০টি পশু। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৯৮০টি গরু, কয়েকটি মহিষ এবং প্রায় ১০ হাজার ২৩০টি ছাগল ও ভেড়া। অথচ উপজেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১৯ হাজার। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় দুই হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে করা হচ্ছে ধারণা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন খামারে গিয়ে দেখা যায়, কোথাও গরুকে গোসল করানো হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে খাবার, আবার কোথাও ক্রেতাদের সঙ্গে চলছে দরদাম। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা।

কাদিরপুর ইউনিয়নের ‘নাইম খান এগ্রো ফার্মে’ বর্তমানে রয়েছে প্রায় ১৮০টি গরু, চারটি মহিষ, ২৪০টি ছাগল এবং কিছু ভেড়া। খামারের মালিক মশিউর রহমান মজিবর খান জানান, পাঁচ বছর আগে মাত্র ৩০টি গরু নিয়ে খামার শুরু করলেও এখন এটি পরিণত হয়েছে উপজেলার অন্যতম বড় খামারে।

তার ভাষ্য, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করা হচ্ছে পশু পালন। কাঁচা ঘাস, ভুসি ও পুষ্টিকর খাবার দেওয়া হলেও এবার পশুখাদ্যের দাম বেড়েছে অনেক। উৎপাদন খরচও আগের তুলনায় বেশি। তারপরও ভালো দামের আশা করছেন তিনি।

খামারি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা খামারে এসে পশু দেখছেন। কিছু পশু খামার থেকেই বিক্রি হচ্ছে, বাকিগুলো তোলা হবে স্থানীয় হাটে।

খামারের শ্রমিকরা জানান, প্রতিদিন নিয়মিত পশুর খাবার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে নিশ্চিত। পশুগুলো সুস্থ ও আকর্ষণীয় রাখতে সতর্ক রয়েছেন তারা।

শুধু বড় খামার নয়, উপজেলার ক্ষুদ্র ও মাঝারি খামারিরাও এখন পার করছেন ব্যস্ত সময়। তবে পশুখাদ্য, ওষুধ ও চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই।

লিওন এগ্রো ফার্মের মালিক লিওন ঢালী বলছিলেন, বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং অবৈধভাবে পশু আমদানি নিয়ন্ত্রণ করা গেলে ভালো লাভ পাবেন খামারিরা। এতে স্থানীয় অর্থনীতিতেও পড়বে ইতিবাচক প্রভাব।

শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোষ জানিয়েছেন, কোরবানির জন্য প্রস্তুত রয়েছে পর্যাপ্ত পশু। প্রাণিসম্পদ বিভাগ নিয়মিত কাজ করছে মাঠ পর্যায়ে। ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফা কামালসহ ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সেবা দিচ্ছেন খামারিদের। অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধ হলে স্থানীয় খামারিরা ন্যায্য দাম পাবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে কোরবানির পশু বিক্রিকে কেন্দ্র করে উপজেলার হাটগুলোতেও চলছে প্রস্তুতি। ভান্ডারীকান্দি সাহেবের হাটের ইজারাদার মেম্বার জুনায়েদ চোকদার জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা, জাল টাকা শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।


মাদারীপুরশিবচরকোরবানির পশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!