Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঢোলের বাড়ি আর লাঠির ছন্দে সাটুরিয়ায় ঈদের বাড়তি আনন্দ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:২৮
ঢোলের বাড়ি আর লাঠির ছন্দে সাটুরিয়ায় ঈদের বাড়তি আনন্দ

ছবি: আগামীর সময়

প্রযুক্তির জোয়ারে যখন গ্রামীণ ঐতিহ্যগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই মানিকগঞ্জের সাটুরিয়ায় ঈদের আনন্দকে দ্বিগুণ করতে ফিরে এলো হারানো দিনের সেই ঐতিহ্যবাহী লাঠিখেলা। ঈদুল আজহার তৃতীয় দিন শনিবার (৩০ মে) উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামে বসেছিল লাঠিয়ালদের এই মিলনমেলা। কৈজুরী নব কল্লোল যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

দুপুর গড়াতেই কৈজুরী গ্রামের অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেন আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নারী-পুরুষ—সবার উপস্থিতিতে চিরচেনা গ্রাম্যপ্রান্তর রূপ নেয় এক বর্ণিল উৎসবে। এবারের আয়োজনে দর্শকদের মূল আকর্ষণ ছিল উপজেলার জান্না গ্রাম থেকে আসা লাঠিয়াল দল। ঢোলের তালে তালে লাঠিয়ালদের মনোমুগ্ধকর কসরত, শৈল্পিক প্রদর্শনী আর লাঠিযুদ্ধের নান্দনিক কৌশল দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো ধরে রাখে। দুপুর থেকে শুরু হওয়া এই রোমাঞ্চকর লড়াই চলে সন্ধ্যা পর্যন্ত।

খেলা দেখতে আসা দেলোয়ার হোসেন নামের এক স্থানীয় দর্শক বললেন, 'আধুনিক বিনোদনের যুগে এমন লোকজ আয়োজন আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দারুণ ভূমিকা রাখবে। এগুলো নিয়মিত হলে তরুণদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে।'

আয়োজকদের উদ্দেশ্য ছিল ঠিক একই রকম— শিকড়কে ভুলে না যাওয়া। কৈজুরী নব কল্লোল যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা বললেন, ‘ঈদের খুশির পাশাপাশি নতুন প্রজন্মকে আমাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।’

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানালেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত এই লাঠিখেলার আয়োজন করা হয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।

আয়োজকদের মতে, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা কেবলই বিনোদনের মাধ্যম নয়, বরং লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কৈজুরী নব কল্লোল যুব সংঘের সভাপতি মো. আব্দুর রউফ। সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি এই আনন্দঘন উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। যান্ত্রিক জীবনের ভিড়ে এমন একটি দিন সাটুরিয়াবাসীর ঈদের স্মৃতিতে দীর্ঘদিন এক টুকরো গ্রামীণ সজীবতা হয়ে থাকবে।

    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০৫:৫০

    advertiseadvertise