গাজীপুরে ঝুট গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: আগামীর সময়
গাজীপুর নগরীর কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। ভোগড়া মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪৫মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন সাইদুল।




