Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রলীগ সন্দেহে গভীর রাতে ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নিল ডিবি

  • ১০ ঘণ্টা পর মুক্তি
কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৯
শেয়ার করুন:
ছাত্রলীগ সন্দেহে গভীর রাতে ছাত্র ইউনিয়ন নেতাকে তুলে নিল ডিবি

কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাফায়েল উল্লাহ।

গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে ঘুমন্ত অবস্থায় ছাত্র ইউনিয়নের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। পরিবারের সদস্যদের প্রথমে এ বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। পরে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে তাকে থানায় নেওয়া হয়েছে। প্রায় ১০ ঘণ্টা পর পরিচয় নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশের দাবি, পরিচয় যাচাইয়ে তিনি ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

ঘটনাটি কক্সবাজার শহরের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়ক এলাকার। মঙ্গলবার রাত তিনটার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে রাফায়েল উল্লাহ (২৩) নামের ওই ছাত্রনেতাকে তুলে নেওয়া হয়। বুধবার দুপুর একটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

রাফায়েল কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। তার বাবার অভিযোগ, তিনি পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় চাপে রাখার উদ্দেশ্যে তার ছেলেকে তুলে নেওয়ার ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার রাত তিনটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে করিম উল্লাহ লেখেন, ‘কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলে ছাত্র ইউনিয়ন নেতা রাফায়েল উল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।’

করিম উল্লাহ দীর্ঘদিন ধরে পরিবেশ ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সক্রিয়। তিনি জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

করিম উল্লাহর ভাষ্য, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট স্থাপন এবং নদী ও প্যারাবন দখলের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিয়েছেন। এসব কারণে কোনো পক্ষ তাকে চাপে রাখতে ছেলেকে তুলে নেওয়ার ঘটনায় ভূমিকা রাখতে পারে বলে তার সন্দেহ।

তিনি বললেন, পুলিশের সন্দেহ ছিল, তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা এবং জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি- এ তথ্য জানার পর পুলিশের একজন কর্মকর্তা তাকে ফোন করেন। ওই কর্মকর্তা ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। পরে বুধবার দুপুর একটার দিকে রাফায়েলকে মুক্তি দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বললেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালিয়েছে। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে রাফায়েল উল্লাহকে থানায় আনা হয়। পরে তার পরিচয় যাচাই করে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিচ কার্নিভ্যাল কিংবা অন্য কোনো ঘটনার সঙ্গে রাফায়েলকে থানায় নেওয়ার সম্পর্ক নেই বলেও দাবি করেন ওসি। তার ভাষ্য, পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতেই ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।

কক্সবাজারছাত্রলীগছাত্র ইউনিয়নডিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি