Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উপাচার্যের আশ্বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন প্রত্যাহার

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:১৯
উপাচার্যের আশ্বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন প্রত্যাহার

বরিশাল বিশ্ববিদ্যালয়

পদোন্নতির দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ক্লাস বন্ধ বৃহস্পতিবার থেকেই। তবে সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। বৈঠকের পর শিক্ষকদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে কর্মবিরতি ও প্রশাসনিক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত ৫ মে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে জানানো হয়, সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৯ মে। এই আশ্বাসে শিক্ষকরা ১০ মে পর্যন্ত শাটডাউন স্থগিত করে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করেন।

শিক্ষকরা আগেই জানিয়েছিলেন, সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে সমাধান না হলে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন। ৯ মে বিদায়ী উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৪তম সভায় বিষয়টির সুরাহা না হওয়ায় ১১ মে থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ফের কমপ্লিট শাটডাউন শুরু করেন শিক্ষকরা। অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

এরমধ্যে গত বৃহস্পতিবার ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্যে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও। অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. মামুন অর রশিদকে।

গতকাল শনিবার দুপুরে নতুন উপাচার্যের সভাপতিত্বে কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। অংশ নেন পদোন্নতির আবেদন করা প্রায় ৬০ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা, আবাসিক হল না থাকা এবং পদোন্নতি বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন তারা।

বৈঠকে উপাচার্য মামুন অর রশিদ শিক্ষকদের জানান, সমস্যা সমাধানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করবেন। তবে বর্তমান নীতিমালার আওতায় পদোন্নতি সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি।

তার ভাষ্য, ইউজিসির প্রণীত অভিন্ন নীতিমালা অনুসারেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দিতে হবে। তবে নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি শিক্ষককে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পুরনো নীতিমালায় একবার পদোন্নতির সুযোগ দেওয়া যেতে পারে।

পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউ ডেট’ কার্যকরের আশ্বাসও দেন তিনি।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক। তিনি বলেছেন, উপাচার্য শিক্ষকদের বক্তব্য শুনেছেন এবং ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার আশ্বাস দিয়েছেন। তার সঙ্গে আলোচনার পরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়শাটডাউন প্রত্যাহারশিক্ষকশাটডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু