Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল

২০ বছর পর চালু...

আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২৩:২৬
২০ বছর পর চালু...

বগুড়ায় শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রায় ২০ বছর আগে নির্মিত হয়েছিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধীনে হাসপাতালটি নির্মাণ হলেও রাজনৈতিক প্রতিবন্ধকতায় পড়ে স্থবির হয়েছিল এত দিন। হাসপাতালের গেটের তালা খোলা হতো নিয়মিত। কিন্তু যেসব শিশুর সেবার উদ্দেশ্যে হাসপাতাল, সেটিই ছিল বন্ধ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালে আলো দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। বহির্বিভাগের পাশাপাশি শিশুদের দেওয়া হবে আন্তঃসেবাও।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় ২০০৬ সালে শুধু শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধীনে নির্মাণ করা হয় এ হাসপাতালটি। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তারেক রহমান (বর্তমান প্রধানমন্ত্রী) ছিলেন এর তত্ত্বাবধানে। সে সময় শুধু শিশুদের চিকিৎসার জন্য তিনতলার হাসপাতাল স্থাপিত হলেও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সচল করা সম্ভব হয়নি এর কার্যক্রম। তবে হাসপাতালে অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টার চালু করে দেওয়া হয় হাঁপানির ফ্রি চিকিৎসা।

এরপর ২০২৩ সালে ১৯ জানুয়ারি পরিকল্পনা নেওয়া হয় হাসপাতালটিকে মা, শিশু ও অ্যাজমা— তিন ধরনের চিকিৎসাসেবার বিষয়ে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর অব্যবহৃত শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গতকাল প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পুরোদমে যাত্রা শুরু করে হাসপাতালটি।

আরও পড়ুন

উৎপাদনের পথে রূপপুর কিন্তু অনেক প্রশ্ন

১৮ জুন ২০২৬

বর্তমানে হাসপাতালটিতে রয়েছেন ছয়জন চিকিৎসক। আন্তঃবিভাগে শিশুদের জন্য স্থাপন করা হয়েছে ছয়টি শয্যা। অান্তঃবিভাগ ছাড়া বহির্বিভাগে দেওয়া হবে মা, হৃদরোগ ও অ্যাজমা রোগের নিয়মিত চিকিৎসা।

এদিকে হাসপাতাল চালু হওয়ার খবরে অনেকে আসেন চিকিৎসা নিতে। এমনই একজন শামীমা বেগম। নাতনিকে নিয়ে আসেন পাশের বড়গোলা এলাকা থেকে। তার ভাষ্য, ‘নাতনিকে নিয়ে চিকিৎসাসেবা নিতে এসেছি। বাড়ির কাছে আমরা যদি চিকিৎসাসেবা পাই, তাহলে তো খুবই ভালো হয়।’

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বললেন, ‘২০০৬ সালের পর রাজনৈতিক জটিলতার কারণে হাসপাতালটির শিশুসেবা চালু করতে পারিনি আমরা। তবে অ্যাজমা রোগীদের চিকিৎসা দেওয়া হতো স্বল্প পরিসরে। এখন আমাদের হাসপাতালে ল্যাব থেকে শুরু করে সব সেবা থাকছে। আপাতত শয্যা কম। তবে খুব দ্রুত শয্যার সংখ্যা বাড়ানো হবে। আমাদের এখানে ন্যূনতম খরচে সব ধরনের চিকিৎসা যাতে নিশ্চিত হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

নারীদের জন্য হবে বিশেষায়িত দুটি হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

১৪ জুন ২০২৬

উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘১৭ বছর ধরে রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল বগুড়া। বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করতেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না।’

হাসপাতালের উন্নয়ন নিয়ে প্রধান অতিথি আরও বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। ভবিষ্যতে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করতে যা করার প্রয়োজন, সেটি করা হবে। পাশাপাশি এখানে সরকারি ওষুধ বিনামূল্যে পাওয়ার বিষয়ে ব্যবস্থা করব।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।

বিএনপিসরকারহাসপাতালশহীদ জিয়াউর রহমানশিশু হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise