রাজনগর প্রেস ক্লাবের নেতৃত্বে আউয়াল-সুহেল

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগর প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ'র রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন'র রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সুহেল।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক খবরপত্র'র রাজনগর প্রতিনিধি কে এম সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেস ক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান এবং প্রেস ক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ ও আবু রাইয়ান শাহীন।
এ সময় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলসহ স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



