Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটা যুদ্ধ, আহত অন্তত ৪০

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৮:৩৪
কুমিল্লায় চর দখল নিয়ে টেঁটা যুদ্ধ, আহত অন্তত ৪০

ছবি: আগামীর সময়

চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে টেঁটা যুদ্ধ, লুটপাট, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম ও পাশের মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেছে। অপরদিকে বিনতপুর ও আলীরচর গ্রামের আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাসের সুলতানা মিয়া (৫৫), নাছির উদ্দিন (৫২), মো. কবির মিয়াসহ (৪৫) আরও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে মেঘনার বিনতপুর ও আলীরচর গ্রামের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নতুন ভাটেরারচর গ্রামবাসীদের ভাষ্য, প্রায় ২০ বছর আগে গ্রামের পশ্চিম পাশের একটি চরের একাংশ নিয়ে মামলার রায় পায় তারা। কুমিল্লা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে চাষাবাদ করে আসছে এতদিন। তবে হঠাৎ করে আজ সকালে বিনতপুরের সেলেম ও ছেনু আলীরচর থেকে নৌকায় লোকজন নিয়ে গ্রামে আসে। তাদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল। তারা গ্রামে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায় বলে অভিযোগ।

এর মধ্যে নতুন ভাটেরারচর গ্রামের আশর আলীর দোকান ভাঙচুর ও লুটপাট করাসহ আরও ছয়টি ঘর ভাঙচুর করা হয় বলে তাদের অভিযোগ। ছয়টি ঘরের মধ্যে শাহ আলম মেম্বার, আলী আহম্মেদ, শফিক মিয়া, নুর মোহাম্মদ ও গরীব হোসেনের একটি করে রয়েছে।

পরে খবর পেয়ে তিতাস ও মেঘনা থানা পুলিশ যৌথ প্রচেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাটেরারচর গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূঁইয়া বললেন, প্রায় ২০ বছর আগে এই চর নিয়ে মামলা করে দুই উপজেলার লোকজন। কিন্তু নতুন ভাটেরারচর গ্রামের পক্ষে রায় আসায় সরকার তাদের লিজ দেয়। তখন থেকে তারাই জমি চাষ করে আসছে।

এ বিষয়ে বিনতপুরের অভিযুক্ত সেলেম ও ছেনুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তিতাস থানার এসআই মাহমুদুল জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। কিছুক্ষণ পর মেঘনা থানা পুলিশ এলে পরিস্থিতি আরও শান্ত হয়।

মেঘনা থানার এসআই আক্তারুজ্জামান বললেন, তিতাস থানা পুলিশ ও আমরা যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে মেঘনার লোকজন নিয়ে আসি।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক তানভীর লতিফ জানিয়েছেন, প্রায় ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। সবাই ইটের আঘাতপ্রাপ্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লাটেঁটা যুদ্ধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ১
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ৫
    তিউনিশিয়া
    ১
    ১৫ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ১৫ জুন ২০২৬, ০৩:২০

    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৫

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৭

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    ১৫ জুন ২০২৬, ০৭:৩৪

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    ১৫ জুন ২০২৬, ০৮:২০

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৫:০২

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ১৫ জুন ২০২৬, ০৫:০৪

    advertiseadvertise