চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে টেঁটা যুদ্ধ, লুটপাট, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম ও পাশের মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে...