Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জমে উঠেছে দশমিনার পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:১৭
জমে উঠেছে দশমিনার পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা পুরোদমে জমে উঠেছে। বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ, তুলনামূলক স্বাভাবিক দাম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন, অন্যদিকে ভালো দাম পাওয়ার আশা ব্যক্ত করছেন স্থানীয় খামারি ও গৃহস্থরা।

রবিবার (২৪ মে) উপজেলার নলখোলা বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল পশুর হাট বসে। প্রতি সপ্তাহে সাধারণত রবিবার ও বৃহস্পতিবার এই অস্থায়ী হাট বসলেও ঈদের আগের দিন পর্যন্ত এখন প্রতিদিনই পশুর বাজার জমবে বলে জানা গেছে।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে গরু-ছাগল নিয়ে হাটে হাজির হন বিক্রেতারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের দেশি জাতের পশুর উপস্থিতিতে বাজার ভরপুর থাকায় ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ৪০ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকারও বেশি দামের গরু কেনার সুযোগ পাচ্ছেন।

কোরবানির পশু কিনতে আসা রকিবুল হাসান জানান, আর মাত্র তিনটি হাট বাকি থাকায় তিনি পশু কিনতে এসেছেন। হাটে পর্যাপ্ত গরু উঠেছে এবং দামও নাগালের মধ্যে থাকায় তিনি ৯৭ হাজার টাকা দিয়ে একটি বড় গরু ক্রয় করেছেন।

আরেক ক্রেতা আজগর আলী জানান, গরুর দাম স্বাভাবিক রয়েছে। হাটে অনেক গরু উঠেছে। তিনি দেখে-শুনে ভালো একটি পশু কেনার পরিকল্পনা করছেন।

শুধু ক্রেতারাই নন, বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের দরদামে। গরু বিক্রেতা ফরিদ হোসেন জানান, তার গরুটি অনেক যত্ন করে বড় করেছেন। এক লাখ টাকা দাম চেয়েছেন। তবে ৯০ হাজার টাকার নিচে বিক্রি করবেন না বলে জানান।

আরেক বিক্রেতা গোলাম রসুল জানান, তার গরুটির দাম ৮০ হাজার টাকা চেয়েছেন। ক্রেতারা ৭০ থেকে ৭২ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন। ৭৫ হাজার টাকা পেলে বিক্রি করে দেবেন বলে জানান।

হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সেবা নিশ্চিতে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজ করছে একটি বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম। তারা পশুর স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দশমিনায় কোরবানির জন্য মোট ১৪ হাজার ৮৬২টি পশু প্রস্তুত রয়েছে, যার মধ্যে গরু ৭ হাজার ৬৩২টি, মহিষ ৫৯৬টি, ছাগল ৬ হাজার ১৬০টি এবং ভেড়া ৪৭৪টি। উপজেলায় পশুর মোট চাহিদা রয়েছে ১১ হাজার ৬৭০টি। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গরুর হাটঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise