Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নদীভাঙনে ক্ষতির খবরই জানে না ত্রাণ বিভাগ

  • বগুড়ায় বাঁধের ওপর বিদ্যালয়ের ‘আশ্রয়’
আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৭
নদীভাঙনে ক্ষতির  খবরই জানে না  ত্রাণ বিভাগ

বিলীন হওয়ার ঝুঁকিতে আছে আরও দুটি বিদ্যালয়। ছবি: আগামীর সময়

বগুড়ার সারিয়াকান্দিতে গত দুই মাসে শতাধিক ঘর বিলীন হয়েছে যমুনার ভাঙনে। শতবর্ষী একটি প্রাথমিক বিদ্যালয়ও হারিয়েছে নদীতে। বিলীন হওয়ার ঝুঁকিতে আছে আরও দুটি বিদ্যালয়। তবে স্থানীয়দের অভিযোগ, এত বড় ক্ষতির পরও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়নি সরকারি ত্রাণ বা পুনর্বাসন সহায়তা। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে নেই নদীভাঙনের ক্ষতির কোনো তথ্য।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে যমুনায় ভাঙন শুরু হলেও মে মাস থেকে তা ধারণ করে তীব্র আকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারিয়াকান্দির হাটশেরপুর ও কাজলা ইউনিয়নের চরাঞ্চল। চকরতিনাথ, নয়াপাড়া, বিঘাপাড়া, চরঘাগুয়া, শিমুলতাইড়সহ কয়েকটি গ্রামে অন্তত ১০০টি ঘর নদীতে বিলীন হয়েছে বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি সোনাতলা উপজেলার পূর্ব সুজাইতপুর, সারিয়াকান্দির কামালপুর এবং ধুনটের শহরাবাড়ী এলাকায়ও দেখা দিয়েছে ভাঙন।

স্থানীয়দের ভাষ্য, ভাঙনে সবচেয়ে ক্ষতি হয়েছে চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি গত ১৬ মে পুরোপুরি চলে যায় নদীতে। আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের টিনের চালা ও আসবাব সরিয়ে নেওয়া সম্ভব হলেও, স্থায়ী অবকাঠামো আর রক্ষা করা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাহ আলম বললেন, ‘নদীভাঙন এ অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী। ভাঙনের কারণে বহু শিক্ষার্থীর পরিবার ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। কেউ বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন, কেউ ঘর তুলেছেন নতুন জেগে ওঠা চরে। বাঁধে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নৌকায় করে বিদ্যালয়ে আনা-নেওয়া করেন স্থানীয় এক মাঝি।’

যমুনা থেকে মাত্র ৩০০ মিটার দূরে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপাতত ভাঙন কিছুটা কমলেও আতঙ্ক কাটেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের শঙ্কা, এখন পরিস্থিতি কিছুটা শান্ত। কিন্তু যমুনা যখন ভাঙে, তখন কয়েক ঘণ্টার মধ্যেই পুরো এলাকা চলে যেতে পারে নদীতে।

অবশ্য পানি উন্নয়ন বোর্ডে র সারিয়াকান্দি উপবিভাগীয় প্রকৌশলী সোহেল রানা জানিয়েছেন, চরঘাগুয়া, হাটশেরপুর, পূর্ব সুজাইতপুর, শিমুলতাইড়সহ বিভিন্ন এলাকায় এক হাজার মিটার বা তার বেশি অংশে নদীভাঙন হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি।

অবশ্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেনের বক্তব্য ভিন্ন। নদীভাঙনে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে তথ্য নেই তার কাছে। এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

বগুড়াসারিয়াকান্দিযমুনার ভাঙনপ্রাথমিক বিদ্যালয়নদীভাঙন
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise