Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফাঁসির দড়িতে ঝুলছিল কুশপুতুল, বুকে এনসিপির নেতাদের ছবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭
ফাঁসির দড়িতে ঝুলছিল কুশপুতুল, বুকে এনসিপির নেতাদের ছবি

ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনী পৌর শহরের পৃথক তিনটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় তিন নেতার ছবিযুক্ত কুশপুতুল ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতের কোনো একসময় কুশপুতুলগুলো টাঙিয়ে রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এনসিপির একটি পথসভার আগে এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সরেজমিনে দেখা যায়, গাংনী-হাটবোয়ালিয়া রোডের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, র‍্যাব ক্যাম্পের অদূরে এবং স্থানীয় সবজি বাজারে কুশপুতুলগুলো ঝুলছিল। কুশপুতুলে লাগানো ছিল এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ছবি। সঙ্গে লেখা ছিল ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে; এদের প্রতিহত করুন; এদের ঘৃণা করুন।’

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী আগামীর সময়কে জানালেন, সকালে স্কুলে আসার সময় তিনি গেটের সামনে কুশপুতুল ঝুলতে দেখেছেন। সেলিম নামের স্থানীয় এক ব্যবসায়ীর ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ছবি: আগামীর সময়

আজ সোমবার (২৭ জুলাই) বিকালে গাংনীতে এনসিপির একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, পথসভাকে কেন্দ্র করেই একটি গোষ্ঠী জনমনে প্রভাব ফেলতে বা আতঙ্ক সৃষ্টি করতে এ কর্মকাণ্ড চালিয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কে বা কারা এই কাজের পেছনে রয়েছে, সে বিষয়ে কেউ স্পষ্ট কিছু বলতে পারেনি।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেছেন, ‘আমার ধারণা দুষ্কৃতকারীরা এই কাজটি করেছে, যারা মূলত জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়। তবে এ ধরনের ঘৃণ্য কাজ করে কেউ সফল হবে না। জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশ সামনে এগিয়ে যাবে।’

তার আশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে এ সন্ত্রাসী দুষ্কৃতকারীদের দ্রুত খুঁজে বের করবে।

এদিকে খবর পাওয়ার পর কুশপুতুলগুলো সরিয়ে ফেলেছে গাংনী থানা পুলিশ। ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানালেন, রাতের আঁধারে যেই বা যারা এ দুষ্কর্ম ঘটিয়ে থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ এর মধ্যে কাজ শুরু করেছে।

ফাঁসিএনসিপিনাহিদ ইসলামসারজিস আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ