Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বরগুনায় আমতলীর গরুর হাটে ক্রেতার ভিড়, বেড়েছে দাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:০৮
বরগুনায় আমতলীর গরুর হাটে ক্রেতার ভিড়, বেড়েছে দাম

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বরগুনার আমতলীর গরুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। উপজেলার আটটি পশুর হাটে গরুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতিও উল্লেখযোগ্য।

বিশেষ করে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা গেছে। তুলনামূলকভাবে দামও ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষী ও খামারিরা।

আমতলী উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর কোরবানির জন্য উপজেলায় গবাদিপশুর চাহিদা রয়েছে ৮ হাজার ৮১৩টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ৯ হাজার ৭০টি পশু। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৯১২টি গরু, ৫৯৫টি মহিষ এবং ২ হাজার ৫৬৩টি ছাগল। চাহিদার তুলনায় ২৫৭টি পশু বেশি রয়েছে।

সোমবার উপজেলার বিভিন্ন গরুর হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর কেনাবেচা বেশি হচ্ছে। বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক কম। স্থানীয় জাতের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

কাউনিয়া গ্রামের ফেরদাউস আলম রাসেল ও রাকিবুল ইসলাম বলছিলেন, মাঝারি ধরনের একটি গরু ৬৫ হাজার টাকায় কিনেছি। গত বছরের তুলনায় এ বছর গরুর দাম বেশি।

চুনাখালী গ্রামের তাওহিদুল ইসলাম কাশমীর বললেন, চুনাখালী হাট থেকে ৯০ হাজার টাকায় একটি ষাঁড় গরু কিনেছি। তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি।

ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, এ বছর গরুর চাহিদা বেশ ভালো। কোরবানির উপযোগী ১৫০টি গরু বিক্রি করেছি। লাভও ভালো হয়েছে। গত বছরের চেয়ে প্রতিটি গরু ৫ থেকে ১০ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আমতলী গরুর হাটের পরিচালক নিয়াদ মোর্শ্বেদ ইমন বললেন, বাজারে গরুর দাম ভালো। গত বছরের তুলনায় এ বছর বেশি দামে গরু বিক্রি হচ্ছে। দেশি গরুর চাহিদা বেশি। ভারতীয় গরু বাজারে এলেও তেমন চাহিদা নেই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানালেন, ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে গরু কিনে বাড়ি ফিরতে পারেন, সে জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রতিটি গরুর হাটে মোতায়েন করা হয়েছে পুলিশও।


বরগুনাআমতলীগরুর হাটবেচা-কেনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise