Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সান্তাহার জংশন

শতবর্ষের ভবনে অবহেলার ক্ষত

এ এইচ এম খায়রুল ইসলাম সান্তাহার (বগুড়া)
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:২৬
শতবর্ষের ভবনে অবহেলার ক্ষত

বগুড়ার সান্তাহার জংশনের দেড় শতাব্দী পুরনো ভবনগুলোর বেশিরভাগই হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। ছবি: আগামীর সময়

বগুড়ার সান্তাহার জংশন রেলস্টেশনের দেড় শতাব্দী পুরনো ভবনগুলোর অধিকাংশই হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। চুন-সুরকি দিয়ে নির্মিত এসব ভবনেই ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। যাত্রীদেরও ব্যবহার করতে হচ্ছে ঝুঁকিপূর্ণ বিশ্রামাগার ও অন্যান্য স্থাপনা। এই ঝুঁকির পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাব— বলছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের তথ্য বলছে, ১৮৭৮ সালে নির্মিত হয় সান্তাহার স্টেশন। তখন ছিল শুধু ব্রডগেজ রেললাইন। ১৯০০ সালে নির্মাণ করা হয় সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত মিটারগেজ লাইন এবং ১৯০১ সালে সেই রেলপথ চালু হলে স্টেশনটি জংশনে উন্নীত হয়। সে সময় রড-সিমেন্টের প্রচলন না থাকায় স্টেশনের দপ্তর, বিশ্রামাগার, গুদাম ও অন্যান্য ভবন নির্মাণ করা হয় চুন-সুরকি দিয়ে। নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনগুলোয় কার্যকর কোনো সংস্কার হয়নি। ভবনের আয়ুষ্কাল শেষ হয়ে গেলেও এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি।

স্টেশনে কর্মরত কয়েকজন রেলকর্মীর দাবি, স্টেশনমাস্টারের কার্যালয়, সহকারী স্টেশনমাস্টারের কার্যালয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার, মালামাল সংরক্ষণের গুদাম, রেলওয়ে থানা— এমনকি দুটি খাবারের হোটেলও পরিচালিত হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনে। ব্যবহার অনুপযোগী হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের সেখানেই পালন করতে হচ্ছে দায়িত্ব।

‘প্রতিদিন আতঙ্ক নিয়েই করতে হয় কাজ। কখন ছাদের কোনো অংশ খসে পড়বে, কিংবা পুরো ভবন ধসে পড়বে— সে শঙ্কা থাকে সবসময়। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে রয়েছে প্রাণহানির আশঙ্কাও’— বলছিলেন রেলওয়ের এক কর্মচারী।

শুধু কর্মচারীরাই নন, দুর্ভোগে পড়ছেন যাত্রীরাও। স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে অবস্থানরত কয়েকজন যাত্রীর ভাষ্য, নামমাত্র বিশ্রামাগার হলেও সেখানে থাকা যায় না নিরাপদে। বৃষ্টির সময় ওপরতলার ছাদ থেকে পানি পড়ে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের বিভিন্ন অংশে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনাও বেড়েছে। তাদের মতে, এমন ঝুঁকিপূর্ণ ভবনে যাত্রীদের অবস্থান করা কোনোভাবেই নিরাপদ নয়।

সম্প্রতি ভবনের ছাদ দিয়ে পানি পড়া শুরু হলে রেলওয়ের প্রকৌশল বিভাগ (কার্য) সাময়িকভাবে কিছু অংশ সংস্কার করে। তবে এতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নতুন পরিকল্পনার কারণে সংস্কার করা হচ্ছে না পুরনো ভবন। সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রহমান বললেন, ‘সরকার দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশনকে আইকনিক স্টেশনে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। সান্তাহার জংশনও রয়েছে সেই তালিকায়। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো পৌঁছায়নি আমাদের হাতে। নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকায় আপাতত বড় ধরনের সংস্কার করা হচ্ছে না পুরনো ভবনগুলোয়।

স্থানীয় জনপ্রতিনিধিও আশ্বাস দিয়েছেন এ সমস্যার দ্রুত সমাধানের। ‘পুরনো ভবন ভেঙে আধুনিক স্থাপনা নির্মাণের বিষয়ে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় উদ্যোগ’— বললেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তার আশা, অল্প সময়ের মধ্যেই সমাধান হবে এ সমস্যার।

সান্তাহার জংশনবগুড়ারেলস্টেশনরেলওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    advertiseadvertise