Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

পুকুরে মিলল যুবকের লাশ, ১৬ মাস পর খুলল রহস্যের জট

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
পুকুরে মিলল যুবকের লাশ, ১৬ মাস পর খুলল রহস্যের জট

গ্রেপ্তার তিন আসামি

জামালপুরে পুকুরের পানিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধারের প্রায় ১৬ মাস পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে জানা গেছে, ওই যুবক আত্মহত্যা করেছিলেন। তবে বিষয়টি গোপন করতে তার লাশ বাড়ির উঠান থেকে সরিয়ে নির্জন স্থানে ফেলে দেন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লাশ সরিয়ে ফেলার কথা স্বীকার করেন তিনি।

গ্রেপ্তার বাচ্চু জামালপুর সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাপুনিয়া এলাকায় স্টার-১ ব্রিকস ফিল্ডের পাশে একটি জমির পানিতে এক যুবকের লাশ পাওয়া যায়। তার গলায় সবুজ রঙের ওড়না প্যাঁচানো ছিল এবং শরীরে কোনো কাপড় ছিল না। পরে তার পরিচয় শনাক্ত হয়। তার নাম সাকিব ওরফে শাকিল। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। শ্বশুরবাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়।

এ ঘটনায় জামালপুর সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। প্রাথমিক তদন্তে নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হলেও ঘটনার রহস্য উদ্‌ঘাটন হয়নি। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৭ জুলাই রাত ১০টার দিকে জামালপুরের দাপুনিয়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে সাকিব ও তার স্ত্রী শাহানার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাকিব বঁটি দিয়ে স্ত্রীকে আঘাত করতে উদ্যত হন। এ সময় পাশের কক্ষের এক ভাড়াটিয়া এসে তাদের থামান এবং শাহানার মাকে খবর দেন। পরে শাহানার মা আঙ্গুরী বেগম মেয়েকে ও নাতিকে নিয়ে বাড়ির মালিক বাচ্চুর অন্য একটি ভাড়া বাসায় চলে যান।

রাত সাড়ে ১১টার দিকে সাকিব সেখানে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার করেন। তবে কেউ দরজা খোলেননি। পরে বাড়ির মালিক বাচ্চু বাইরে এসে তাকে চলে যেতে বলেন এবং পরদিন সকালে আসতে বলেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ৮ জুলাই দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে বাইরে বের হন বাচ্চু। এ সময় বাড়ির উঠানে একটি বড়ইগাছের ডালে ওড়না পেঁচানো সাকিবের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে রান্নাঘর থেকে বঁটি এনে ওড়না কেটে তাকে নিচে নামান। সাকিবের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিজের ও পরিবারের সদস্যদের ঝামেলা এড়াতে লাশটি বাড়ির কাছের একটি নির্জন স্থানে ফেলে আসেন বাচ্চু। পরে লাশই পুকুরের পানিতে পাওয়া যায়।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, ঘটনার প্রায় দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাদারগঞ্জের তেঘরিয়া এলাকার শাহানার সঙ্গে সাকিবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। তাদের আট মাস বয়সী একটি ছেলেসন্তান ছিল।

পংকজ দত্ত আরও বলেন, ‘এটি একটি ক্লুলেস মামলা ছিল। হত্যাকাণ্ড না ঘটিয়েও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় আসামি লাশ গোপন করার অপরাধ করেছেন। পিবিআইয়ের পেশাদার তদন্তের মাধ্যমে মামলাটির রহস্য উদ্‌ঘাটন সম্ভব হয়েছে।’

জামালপুরযুবকলাশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে