Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল

হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাপায় মৃত্যু আইনজীবীর

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৭
শেয়ার করুন:
হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাপায় মৃত্যু আইনজীবীর

সজল কুমার চক্রবর্তী

সকালে হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাপায় ব‌রিশালে সজল কুমার চক্রবর্তী (৬০) নামে এক ‌সি‌নিয়র আইনজীবী নিহত হয়েছেন।

নিহত সজল কুমার চক্রবর্তী বরিশাল নগরের কালিবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে।

স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করে আসা সজল কুমার চক্রবর্তীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বিধায় পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আইনজীবীরা।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শাহ্ আলম জানান, সকালে সিনিয়র আইনজীবী সজল কুমার চক্রবর্তী সদর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করছিলেন সজল কুমার চক্রবর্তী। তাই তার এমন মৃত্যু স্বাভাবিক চোখে দেখছে না সহকর্মীরা।

এ ঘটনায় থানা পুলিশের সদস্যরা একজনকে আটক করেছে জানিয়ে তিনি বলেছেন, আমরা আইনজীবীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানিয়েছেন, সকাল পৌনে ৭টার দিকে সিনিয়র আইনজীবী সজল কুমারকে মুমূর্ষু অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার কিছুসময় পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের লাশ রাখা ঘরে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

সজল চক্রবর্তীর ছেলে অয়ন চক্রবর্তী জা‌নিয়েছেন,  প্রাতঃ'ভ্রমণে বের হয়ে এমন মৃত‌্যু আমরা স্বাভা‌বিকভাবে নি‌চ্ছি না।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পু‌লিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালমোটরসাইকেলআইনজীবীমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে