Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় নিহত ৭

ট্রাকে বস্তার সঙ্গে নিজেদের বেঁধে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৮
ট্রাকে বস্তার সঙ্গে নিজেদের বেঁধে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা

সংগৃহীত ছবি

চালের বস্তাবোঝাই ট্রাকে কৃষিকাজ করতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। উদ্দেশ্য কুমিল্লা। রওনা হয়েছিলেন দিনাজপুরের বিরামপুর থেকে। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৭ জন। নিহতরা সবাই বস্তা বাঁধা রশির সঙ্গে নিজেদের বেঁধে ঘুমাচ্ছিলেন। জানিয়েছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।


ঘটনাটি মঙ্গলবার ভোর সোয়া ৩টার। এ সময় আহত হয় আরও ৬ জন। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দেবে জেলা প্রশাসন।

নিহতরা হলেন— মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ। তাদের বাড়ি বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়।

দুর্ঘটনায় আহত আমির আলীর ভাষ্য, ‘আমরা বিরামপুর থেকে ট্রাকে উঠি। যাব কুমিল্লা। মেঘনা ব্রিজ পার হওয়ার পর চালক ট্রাক চালাতে দেন হেলপারকে। এরপরই গাড়িটি চলছিল হেলেদুলে।’

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, ‘ট্রাকে চালের বস্তা বাঁধা রশির সঙ্গে নিজেদের বেঁধে ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। বেঁধে রাখার কারণ ট্রাক ব্রেক করলে যেন তারা পড়ে না যান। রশি বাঁধার কারণে বের হতে পারেননি তারা।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন আহত ও নিহতদের। উদ্ধার হয়েছে ট্রাকটিও। থানায় রাখা হয়েছে মরদেহ।

দুর্ঘটনায় নিহত এবং আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং ১৫ হাজার টাকা করে সহায়তা করা হবে। এমনই আশ্বাস দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের।

কুমিল্লাশ্রমিকট্রাকচালের বস্তা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise