Agamir Somoy E-Paper
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পাশে অন্তর হাজং
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১২ কোটির ট্রমা সেন্টার এখন মাদকের আড্ডাখানা

মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২০:৫৬
১২ কোটির ট্রমা সেন্টার এখন মাদকের আড্ডাখানা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে আছে আধুনিক ট্রমা সেন্টারটি, ছবি: আগামীর সময়

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে আছে একটি আধুনিক ট্রমা সেন্টার। ঝকঝকে ভবন, বিস্তৃত অবকাঠামো, কোটি টাকার সরঞ্জাম সবই ছিল। নেই শুধু চিকিৎসাসেবা। উদ্বোধনের আড়াই বছর পরও চালু না হওয়া এই ট্রমা সেন্টার এখন পরিণত হয়েছে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায়। আর অযত্ন-অবহেলায় একের পর এক চুরি হয়ে যাচ্ছে সরকারি সম্পদ।

দুর্ঘটনাপ্রবণ মহাসড়কের পাশে স্বপ্নের হাসপাতাল

শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কোলঘেঁষে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক ট্রমা সেন্টারটি।

এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ সড়কের পাশে এমন একটি বিশেষায়িত হাসপাতাল স্থানীয়দের মধ্যে একসময় আশার আলো জাগিয়েছিল। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করে প্রাণহানি কমানোর লক্ষ্যেই নির্মিত হয় প্রতিষ্ঠানটি। কিন্তু সেই লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি।

উদ্বোধন হয়েছে, সেবা শুরু হয়নি

২০২২ সালের নভেম্বরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে ট্রমা সেন্টারটির উদ্বোধন করেন। ট্রমা সেন্টারটির নামকরণ করা হয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর নামে। তবে উদ্বোধনের পর কেটে গেছে আড়াই বছরেরও বেশি সময়। হাসপাতালের দরজা সাধারণ মানুষের জন্য আজও খোলেনি। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান কিংবা প্রয়োজনীয় জনবল না থাকায় অবকাঠামো প্রস্তুত থাকলেও সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

জনবলের অভাবে থমকে আছে পুরো প্রকল্প

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টার পরিচালনার জন্য সাতজন কনসালট্যান্ট, তিনজন অর্থোপেডিক সার্জন, দুইজন অ্যানেসথেটিস্ট, দুইজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ১০ জন নার্সসহ মোট ৩৪টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়ে আছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনবল অনুমোদন না আসায় অবকাঠামো নির্মাণ শেষ হলেও সেবা চালুর পথ আর সুগম হয়নি।

কোটি টাকার সম্পদ এখন চোরের নিশানায়

সরেজমিন দেখা যায়, ট্রমা সেন্টারের মূল ফটক খোলা। ভবনের ভেতরে অনায়াসেই প্রবেশ করা যায়। নেই কোনো নিরাপত্তাব্যবস্থা বা নিয়মিত তদারকি। এরই মধ্যে হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে এসি, ফ্রিজ, টেলিভিশন, পানির মটর, স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম। সন্ধ্যার পর পুরো এলাকা পরিণত হয় জনশূন্য ও ভৌতিক পরিবেশে।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় এখানে মাদকসেবী ও অপরাধীদের অবাধ বিচরণ চলে।

হতাশ স্থানীয়রা, ক্ষুব্ধ পরিবহনচালকরা

স্থানীয়দের ভাষ্য, নির্মাণকাজ চলাকালে তারা ভেবেছিলেন ঘরের কাছেই একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র পাবেন; কিন্তু উদ্বোধনের পর হাসপাতালটি যেন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল ইসলাম বললেন, আড়াই বছর আগে উদ্বোধন হয়েছে; কিন্তু এখনো চালু হয়নি। রক্ষণাবেক্ষণের লোক নেই, প্রতিদিন জিনিসপত্র চুরি হচ্ছে। দ্রুত হাসপাতাল চালুর দাবি জানাই।

অন্যদিকে পরিবহনচালক আরমান খানের ভাষ্য, ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ট্রমা সেন্টার অত্যন্ত জরুরি। দুর্ঘটনায় আহত রোগীকে ঢাকা বা ফরিদপুর নিতে হয়। এখানে ট্রমা সেন্টার চালু হলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির করুণ চিত্র

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৩৭টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ঢাকা-মাওয়া অংশে ৭৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪ জন এবং জাজিরা-ভাঙ্গা অংশে ৬৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৭ জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানালেন, যেখানে সড়কে আহত রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছিল সেটা এখন অনুপযোগী। দেখলে মনে হয় কী ভুূতুড়ে পরিবেশ। তাই দ্রুত এটি চালু হলে দক্ষিণাঞ্চলের তথা ফরিদপুর মাদারীপুরের আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সহজ হবে।

এমন বাস্তবতায় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটির কার্যক্রম চালু না হওয়াকে বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কী বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা?

শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন বললেন, আমাদের জনবল সংকট রয়েছে। তাই সেখানে নিরাপত্তাকর্মী নিয়োগও সম্ভব হয়নি। চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শরীফুল আবেদীন কমলের মতে, ট্রমা সেন্টারটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পাইনি। জনবল চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত এ সংকটের সমাধান হবে।

রাষ্ট্রের সম্পদ রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি

একদিকে সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, অন্যদিকে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরের পর বছর অচল পড়ে রয়েছে। এতে যেমন অপচয় হচ্ছে সরকারি অর্থ, তেমনি বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয়দের প্রশ্ন, যে হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত হয়েছিল, সেটি আর কতদিন অব্যবহৃত থাকবে? দ্রুত জনবল নিয়োগ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবা চালুর মাধ্যমে ট্রমা সেন্টারটিকে কার্যকর করার দাবি এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

ট্রমা সেন্টারমাদকের আড্ডাঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    অসহায়দের পাশে অন্তর হাজং

    অসহায়দের পাশে অন্তর হাজং

    ২৮ জুন ২০২৬, ০৪:০১

    বড় পরিবর্তনে নতুন স্বপ্ন দেখছে এনসিপি

    বড় পরিবর্তনে নতুন স্বপ্ন দেখছে এনসিপি

    ২৮ জুন ২০২৬, ১৪:০৭

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ২৮ জুন ২০২৬, ০৩:৩১

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ২৮ জুন ২০২৬, ০১:৪৩

    তিন জয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

    তিন জয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

    ২৮ জুন ২০২৬, ০৭:৩৪

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ২৮ জুন ২০২৬, ০০:৩০

    টানা সাতে সপ্তম আকাশে মেসি

    টানা সাতে সপ্তম আকাশে মেসি

    ২৮ জুন ২০২৬, ১১:০৪

    অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ড্র, বিশ্বকাপ শেষ ইরানের

    অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ড্র, বিশ্বকাপ শেষ ইরানের

    ২৮ জুন ২০২৬, ১০:২৬

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    ২৮ জুন ২০২৬, ০২:১৫

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    ২৮ জুন ২০২৬, ০৩:০০

    ঘুষ নেওয়ার শীর্ষে সরকারি চাকরিজীবী, দ্বিতীয় জনপ্রতিনিধি

    ঘুষ নেওয়ার শীর্ষে সরকারি চাকরিজীবী, দ্বিতীয় জনপ্রতিনিধি

    ২৮ জুন ২০২৬, ১৪:৩৭

    দলকে জেতাতে পারলেন না রোনালদো

    দলকে জেতাতে পারলেন না রোনালদো

    ২৮ জুন ২০২৬, ০৫:২৪

    স্বেচ্ছায় হেরে হাজার কোটি হাতছাড়া সরকারের!

    স্বেচ্ছায় হেরে হাজার কোটি হাতছাড়া সরকারের!

    ২৮ জুন ২০২৬, ০৬:২৭

    কে কার মুখোমুখি, দেখুন শেষ ৩২ এর চূড়ান্ত সূচি

    কে কার মুখোমুখি, দেখুন শেষ ৩২ এর চূড়ান্ত সূচি

    ২৮ জুন ২০২৬, ১২:২৯

    কেপ ভার্দে কঠিন দল, আমাদের সতর্ক হতে হবে

    কেপ ভার্দে কঠিন দল, আমাদের সতর্ক হতে হবে

    ২৮ জুন ২০২৬, ১৩:৫১

    advertiseadvertise