Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে নারীকে লাঠিপেটা ইউপি চেয়ারম্যানের

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:১২
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে নারীকে লাঠিপেটা ইউপি চেয়ারম্যানের

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে নারীকে লাঠিপেটা করছেন ইউপি চেয়ারম্যান— ভিডিও থেকে নেওয়া

বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের নামে এক নারীসহ কয়েকজনকে লাঠিপেটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান এ. এস. এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার সকালে কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। তিনিও মারধরে অংশ নেন।

অভিযানের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান ও তার সঙ্গে থাকা লোকজন কয়েকজনকে আটক করে প্রথমে কান ধরতে বলেন। পরে লাঠি দিয়ে পিটিয়ে মাদক সেবন ও বিক্রি না করার স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর তাদের কান ধরে উঠবস করানো হয়। একজনকে নাকে খত দিতে বাধ্য করা হয় এবং তার মাথায় চোলাই মদ ঢেলে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, শাহজালাল বাজার এলাকার বাসিন্দা ও ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী রিপন রবিদাসকে (৪২) মাদকসেবনের অভিযোগে ইউনিফর্ম পরা অবস্থায় কান ধরে উঠবস করান চেয়ারম্যান। পরে তাকে তওবা পড়ানো হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। একই সময় রিপনের স্ত্রী সন্ধ্যা রানীর বাড়িতে গিয়ে তাকেও সবার সামনে লাঠিপেটা করা হয়। ভবিষ্যতে মাদক বিক্রি করবেন না, এমন স্বীকারোক্তিও নেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দুই নম্বর গেটে অবরোধ

১৪ জুলাই ২০২৬

রিপন রবিদাস ও তার স্ত্রীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক স্বজন বলেছেন, ‘রিপন রবিদাস দাম্পত্য কলহের কারণে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে থাকেন না। সন্ধ্যা রানী আগে টুকটাক গাঁজা বিক্রি করলেও এখন আর বিক্রি করেন না। তারপরও তাকে সবার সামনে মারধর করেছেন চেয়ারম্যান।

আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা হলে বিএনপি নেতা মহিদুল ইসলাম বললেন, ‘ঘটনার সময় চেয়ারম্যান একটু উগ্র হয়ে গেছিলেন। জনগণকে সামলাতে গিয়ে আমিও একটু অংশগ্রহণ করছি। এটা ভুল হয়ে গেছে। প্রথম ও শেষ বারের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।’

ইউপি চেয়ারম্যান এ. এস. এম. রফিকুল ইসলামও একই ধরনের বক্তব্য দেন। তিনি বললেন, ‘মাদকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে ভুল হয়ে গেছে। আপনারা আর এটা নিয়ে আগায়েন না। এখানেই শেষ করে দেন।’

যাদের লাঠি দিয়ে পেটানো হয়েছে, তাদের অপরাধ কী ছিল এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বললেন, ‘ওরা মাদক সেবন করতো।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান বলছিলেন, ঘটনাটি তিনি ফেসবুকে দেখেছেন। ‘একটা ভালো কাজ করতে গিয়ে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলছিলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমি জেনেছি। ভিডিওগুলো আমি এই মাত্র দেখলাম। এই বিষয়ে আমি আজই চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। সেই সাথে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দিব আজকেই।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise