Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মহেশপুরে মরণফাঁদে পরিণত হয়েছে মান্দারতলা-পুড়াপাড়া সড়ক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:৪০
মহেশপুরে মরণফাঁদে পরিণত হয়েছে মান্দারতলা-পুড়াপাড়া সড়ক

ছবি: আগামীর সময়

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের মান্দারতলা থেকে পুড়াপাড়া-যশোর সংযোগ সড়কটি সংস্কারের অভাবে এখন এক মরণফাঁদ। দীর্ঘদিন সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পিচঢালা মূল সড়কের ওপর একহাঁটু পানি জমে আছে। ঈদ সামনে রেখে এই রুটে মানুষের ব্যস্ততা বাড়লেও, খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন ভৈরবা, যাদবপুর, সামান্থা ও যশোরের প্রায় ৩ লক্ষাধিক মানুষ চলাচল করেন। এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হলেও বর্তমানে পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কের মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এগুলো পানির নিচে তলিয়ে থাকায় চালকেরা গর্ত দেখতে পান না। ফলে প্রতিদিন কাঁচামাল বোঝাই ভ্যান, পাওয়ার টিলার ও মোটরসাইকেল উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘গুরুত্বপূর্ণ এই রোডে প্রতিদিন কোনো না কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। ঈদের বাজারকে কেন্দ্র করে সড়কে মানুষের চাপ বেড়েছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও এখন কয়েকগুণ বেশি।’

এ বিষয়ে মান্দারতলা ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রাজু হোসেন জানান, রাস্তাটির বেহাল দশা এবং জনগণের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কেউ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

আর কোনো বড় ধরনের প্রাণহানির অপেক্ষা না করে, আসন্ন ঈদের আগেই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    অসহায়দের আলোর দিশারি বীথি

    অসহায়দের আলোর দিশারি বীথি

    ২৫ মে ২০২৬, ০৫:১১

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ২৫ মে ২০২৬, ০৭:৪৪

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    ২৫ মে ২০২৬, ০৫:০০

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    advertiseadvertise