Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতাল পরিদর্শনে এমপি, জামায়াত-বিএনপির কর্মীদের ধস্তাধস্তি

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৮:৪২
হাসপাতাল পরিদর্শনে এমপি, জামায়াত-বিএনপির কর্মীদের ধস্তাধস্তি

মেহেরপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জামায়াত-বিএনপির কর্মীদের ধস্তাধস্তি— সংগৃহীত

মেহেরপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান সংসদ সদস্য তাজউদ্দীন খান। এ সময় তার সঙ্গে থাকা জামায়াতের কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। তবে বিএনপির নেতাদের দাবি, তাদের এক কর্মীকে মারধরের কারণে এ পরিস্থতির সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানসহ জামায়াতের কর্মীরা হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় ডা. বেলাল হোসেনের কক্ষে যান তারা। কক্ষটি ফাঁকা ছিল। অথচ হাজিরা খাতায় স্বাক্ষর ছিল তার। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন সংসদ সদস্য। পরে নতুন ভবনের প্যাথলজি বিভাগে যান তারা। হাসপাতালের আইডি কার্ডবিহীন একজনকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে স্বাক্ষরবিহীন হাসপাতালের স্টাফের একটি আইডি কার্ড দেখান। ওই আইডিকার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষকে দেখালে আইডি কার্ডটি ভুয়া বলে চিহ্নিত করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে থাপ্পড় মারেন এক জামায়াত কর্মী। ঘটনাটি জানাজানি হলে শুরু হয় জামায়াত বিএনপির মধ্যে উত্তেজনা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ সদস্য ও তার কর্মীরা যান ওজোপাডিকো অফিসে। সেখানে তাদের বাইরে থেকে অবরুদ্ধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান। আসে সদর থানা পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সংসদ সদস্য ও জামায়াত নেতাকর্মীদের নিরাপত্তার মধ্য দিয়ে বের করে দেয় পুলিশ

আরও পড়ুন

অতিরিক্ত লোডশেডিং, কারখানায় ব্যাহত উৎপাদন

১২ আগস্ট ২০২৬

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন জানান, হাসপাতাল দালাল মুক্ত করার জন্যই পরিদর্শনে যান সংসদ সদস্য। সেখানে বিএনপি কর্মীরা এক অনাকাঙ্খিত পরিস্থিতির সৃস্টি করে। সৃষ্টি হয় হয় উত্তেজনা। এতে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হয়। উভয় দলের নেতারা বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল যেকোন মূল্যে দালাল মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। সেখানে বিএনপি কর্মীরা মবের সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বললেন, ‘সেখানে কোন মবের সৃষ্টি হয়নি। জামায়াত নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেন। মারধর করে একজনকে। এজন্যই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বিএনপি নেতাদের দূরদর্শিতায় পরিস্থতি নিয়ন্ত্রণে আসে। অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেন তিনি। তবে যেকোন মূল্যে হাসপাতালে দালাল মুক্ত করা হবে— জামায়াতের সঙ্গে একইভাবে এ কথা বলেননি এই নেতা।

মেহেরপুর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতালে সব কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

সংসদ সদস্য তাজউদ্দীন জানিয়েছেন, হাসপাতালে পরিদর্শনে গিয়ে দেখি সেখানে বিভিন্ন ক্লিনিকের দালালের উৎপাত। প্যাথলজিতে গিয়েও দেখি মানুষকে হয়রারি করা হয়। ভুয়া স্টাফ সেজে অনেকেই সেখানে রোগীদের সঙ্গে ঝামেলা করে। এসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে তার ওপর হামলা হয়নি বলে জানান তিনি।


মেহেরপুরজামায়াত-বিএনপির কর্মীদের ধস্তাধস্তিহাসপাতাল
    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    বিনিয়োগে নতুন নীতি

    বিনিয়োগে নতুন নীতি

    ১২ আগস্ট ২০২৬, ০২:১১

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    advertiseadvertise