Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আখাউড়ায় অর্ধেকেরও কম দামে পশুর হাট ইজারা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২১:৫০
আখাউড়ায় অর্ধেকেরও কম দামে পশুর হাট ইজারা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে পশুর হাট ইজারা দেওয়াকে কেন্দ্র করে স্বচ্ছতা ও সরকারি রাজস্ব ক্ষতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকাশ্য নিলাম হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে যুক্ত একটি সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য এ নিলামের আয়োজন করা হয়। নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী তন্তর বাজার অস্থায়ী পশুর হাটের নির্ধারিত মূল্য ছিল ৭ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। তবে নিলামে সর্বোচ্চ দর ওঠে মাত্র ৩ লাখ টাকা। পরে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ওই দরেই হাটটি ইজারা দেওয়া হয়।

সূত্রটি আরও জানায়, এর আগে দুই দফা নিলাম আহ্বান করা হলেও সরকার নির্ধারিত মূল্যের কাছাকাছি দর না ওঠায় ইজারা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

এ ছাড়া মোগড়া বাজার ৩ লাখ ২ হাজার টাকা, ঘোলখার চকবাজার ২২ হাজার টাকা, রুটি বাজার ৩৫ হাজার টাকা এবং কর্মমঠ বাজার ৪০ হাজার ৫০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, প্রকাশ্য নিলাম হলেও অনেক সময় প্রভাবশালী সিন্ডিকেটের কারণে প্রকৃত প্রতিযোগিতা হয় না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। তারা পুরো ইজারা প্রক্রিয়া তদন্ত করে আরও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানিয়েছেন, নির্ধারিত মূল্যে কোনো দরদাতা অংশ নেয়নি। পরে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে। সরকারি বিধি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে পুরো কার্যক্রম।

আখাউড়াপশুর হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ