Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোবিন্দগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৩৭ হাজার পশু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩৩
গোবিন্দগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৩৭ হাজার পশু

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩৬ হাজার ৭৭৪টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ৭ হাজার ৭৫০টি পশু পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সরবরাহ করা যাবে বলেও আশা সংশ্লিষ্টদের।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বলছে, এবার গোবিন্দগঞ্জে কোরবানির পশুর চাহিদা রয়েছে ২৯ হাজার ২৪টি। এর বিপরীতে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ২ হাজার ৭৫০ খামারি এবং ১০ হাজার প্রান্তিক কৃষক মিলে প্রস্তুত করেছেন ৩৬ হাজার ৭৭৪টি পশু।

প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ১২ হাজার ৪১২টি গরু, ৬১টি মহিষ, ২২ হাজার ২৩৬টি ছাগল, ১ হাজার ৬৫৮টি ভেড়া এবং ৪০৭টি অন্যান্য পশু।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ভাষ্য, কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে আটটি পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে হাটের সংখ্যা আরও বাড়তে পারে।

খামারিরা জানিয়েছেন, সারা বছর কঠোর পরিশ্রম ও বেশি দামে পশুখাদ্য কিনে পশু লালন-পালন করেছেন তারা। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু অবৈধভাবে প্রবেশ করলে ন্যায্য দাম পাওয়া নিয়ে থাকবে শঙ্কা। স্থানীয় বাজারে বাইরের গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের।

পৌর এলাকার ববনপুর গ্রামের খামারি আবু জিহাদ রণি জানান, এবার তার খামারে শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার কেজি ওজনের গরুও রয়েছে।

হুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা গ্রামের খামারি ফারুক কবির বলছেন, তার খামারে ২৫০ কেজি পর্যন্ত ওজনের গরু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকা এবং এর বেশি ওজনের গরু ৩০০ টাকা কেজি দরে।

কোরবানির পশু প্রস্তুতে পিছিয়ে নেই প্রান্তিক কৃষকরাও। সাপমারা গ্রামের শফিকুল ইসলাম জানিয়েছেন, কৃষিকাজের পাশাপাশি কয়েকটি গরু লালন-পালন করেছেন তিনি। প্রতিটি গরুর সম্ভাব্য দাম হতে পারে এক লাখ থেকে এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদের ভাষ্য, নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে উপজেলার দুই হাজারের বেশি খামারি ও ১০ হাজার প্রান্তিক কৃষককে। তার ভাষ্য, চাহিদার তুলনায় উপজেলায় পর্যাপ্ত পশু মজুদ রয়েছে। তবে বিদেশি গরু প্রবেশ বন্ধ থাকলে লাভবান হবেন স্থানীয় খামারিরা।

গাইবান্ধাকোরবানিপশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’