Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আঙুর ফল টক নয়, মিষ্টি আঙুরে সফল সবুজ

পঞ্চগড় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫৫
আঙুর ফল টক নয়, মিষ্টি আঙুরে সফল সবুজ

গ্রাফিকস: আগামীর সময়

একসময় অনেকেই বলতেন, পঞ্চগড়ে আঙুর চাষ সম্ভব নয়। কেউ কেউ হাসতেন, কেউ আবার স্বপ্নবিলাসী বলে উড়িয়ে দিতেন। কিন্তু সেই সব কথাকে ভুল প্রমাণ করে আজ মিষ্টি আঙুরের সফল চাষি হিসেবে পরিচিতি পেয়েছেন পঞ্চগড়ের তরুণ আল ফারুক সবুজ। বাড়ির একটি ছোট ছাদে শুরু হওয়া তার আঙুর চাষ এখন আশপাশের মানুষের অনুপ্রেরণার নাম।

পঞ্চগড় পৌর এলাকার নতুনবস্তি রাজনগরের বাসিন্দা সবুজ। স্নাতকোত্তর সম্পন্ন করার পর চাকরির পেছনে না ছুটে কৃষিকেই বেছে নেন জীবনের পথ হিসেবে। তবে প্রচলিত ফসল নয়, তিনি বেছে নেন আঙুর চাষের মতো চ্যালেঞ্জিং একটি ক্ষেত্র। শুরুটা হয়েছিল বাড়ির ল্যাট্রিনের ছাদে কয়েকটি আঙুরের চারা লাগানোর মধ্য দিয়ে।

প্রথম দিকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাকে। আর্থিক সংকট, পারিবারিক দায়বদ্ধতা, বেকারত্বের চাপ এবং মানুষের কটূক্তি কোনো কিছুই তার পথচলা থামাতে পারেনি। প্রায় তিন বছর ধরে গবেষণা, পর্যবেক্ষণ ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি পঞ্চগড়ের মাটিতে মিষ্টি আঙুর উৎপাদনে সফলতা অর্জন করেন।

বর্তমানে তার বাগানে রয়েছে ট্রান্সফিগারেশন, ডেভুস্কি পিংক, ফ্লেমিংক, গোল্ডেন সাইন মাস্কাট, জুপিটার, ভাইকিং-টু, একাডেমিক, ভ্যালেজ, বাইকুনুর, একেলো, ডিক্সন, সুলতানা, কিসমিস রেবেকা, ব্ল্যাক ম্যাজিক, এলব্রুস, জুলিয়ান, ব্ল্যাক ফিঙ্গার, ইনটু বি-টু এবং ব্ল্যাক রুবিসহ প্রায় ২০টি জাতের আঙুর।

সবুজের ছাদবাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিনই অনেকে সেখানে গিয়ে আঙুর দেখছেন, স্বাদ নিচ্ছেন এবং চারা সংগ্রহ করছেন। এ বছর তার বাগানে ১০০ কেজিরও বেশি আঙুর উৎপাদন হয়েছে। প্রতি কেজি আঙুর ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন তিনি। পাশাপাশি নিজ হাতে তৈরি করা কলম ও চারা বিক্রি করেও আয় করছেন।

সবুজের স্বপ্ন শুধু নিজের সফলতায় সীমাবদ্ধ নয়। তিনি চান পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে আঙুর চাষ ছড়িয়ে পড়ুক। তার বিশ্বাস, সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সবুজ বলেছেন, ‘আমরা প্রতিবছর বিদেশ থেকে বিপুল পরিমাণ আঙুর আমদানি করি। অথচ আমাদের দেশেও উন্নত জাতের মিষ্টি আঙুর উৎপাদন সম্ভব। আমি চাই তরুণরা কৃষিকে নতুনভাবে দেখুক এবং আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক।’

তার এই সফলতায় খুশি পরিবার ও প্রতিবেশীরাও। শুভাকাঙ্ক্ষী আল মামুন বলেছেন, ‘সবুজ ছাত্রজীবন থেকেই ব্যতিক্রম কিছু করার স্বপ্ন দেখত। আজ তার সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সে শুধু নিজে সফল হয়নি, অনেক তরুণকে অনুপ্রাণিত করছে।’

ছোট ভাই নিলয় হাসান বলেছেন, ‘ভাইয়ের কৃষির প্রতি ভালোবাসা দেখে আমি নিজেও উৎসাহ পাই। তার সফলতা প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব।’

প্রতিবেশী মনির জানান, আগে ভাবতাম আঙুর চাষ শুধু বিদেশেই সম্ভব। এখন সবুজের বাগান দেখে আমিও আঙুরের চারা নিয়েছি। নিজেও চাষ শুরু করতে চাই।

পঞ্চগড়ে কর্মরত লালমনিরহাটের শফিকুল ইসলাম বলেছেন, ‘আগে কয়েকবার চেষ্টা করেও সফল হইনি। পরে সবুজের কাছ থেকে চারা নিয়ে তার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করেছি। তার বাগানের আঙুর খেয়ে বুঝেছি, পঞ্চগড়েও মিষ্টি আঙুর ফলানো সম্ভব।’

কৃষি বিভাগও সবুজের উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন বলেছেন, ‘পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া বহুমুখী কৃষির জন্য উপযোগী। আঙুর চাষে আগ্রহী উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আমরা কাজ করছি।’

একসময় যে তরুণকে অনেকে স্বপ্নবিলাসী বলেছিলেন, আজ সেই সবুজই হয়ে উঠেছেন সম্ভাবনার প্রতীক। তার ছাদবাগানের থোকায় থোকায় ঝুলে থাকা আঙুর যেন শুধু একটি ফল নয়, বরং সংগ্রাম, অধ্যবসায় আর সফলতার এক মিষ্টি গল্প।

আঙুর ফলমিষ্টি আঙুরসবুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    advertiseadvertise