Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ শিয়ালের মৃত্যু

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৮:৩৪
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ শিয়ালের মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লোবাতালা ব্রিজের পূর্ব পাশের একটি কৃষিজমিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে জমিতে পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতের ঝড়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপে সংযোগ দেওয়া নেসকোর বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের কৃষিজমিতে পড়ে যায়। অন্ধকারে বিষয়টি কারও নজরে না আসায় জমিটি সারা রাত বিদ্যুতায়িত অবস্থায় ছিল।

শুক্রবার সকালে প্রতিদিনের মতো ঘাস খেতে মাঠে যায় গরুগুলো। একপর্যায়ে তারা বিদ্যুতায়িত স্থানে প্রবেশ করলে একে একে মারা যায়। একই সময় আশপাশে ঘুরতে থাকা দুটি শিয়ালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

খবর পেয়ে গরুর মালিকের অনেকেই তাদের গবাদিপশুর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিহত গরুগুলোর মালিকদের মধ্যে রয়েছেন হরিদেবপুর গ্রামের তপু বালা, যার দুটি গরু মারা গেছে। এ ছাড়া সুধা ধারীর একটি, মোজাফফর হোসেনের একটি, জিতেনের একটি, গীতা রানীর একটি এবং মনজুর রহমানের একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ঘটনার বিষয়ে তানোর নেসকোর আবাসিক (সহকারী) প্রকৌশলী অমিত হাসান আরিফ মন্তব্য করেন, ঝড়ের কারণেই লাইনের এ সমস্যা হয়েছে। বিষয়টি তাদের আগে জানানো হয়নি। খবর পাওয়ার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলের গভীর নলকূপ সম্পর্কে জানতে চাইলে বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম উল্লেখ করেন, নলকূপটি বিএমডিএর কি না, তা যাচাই করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যুৎস্পৃষ্টপ্রাণীরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে