Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভোলায় পৃথক অভিযানে ৩২০০ লিটার তেল জব্দ, আটক ২

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১
ভোলায় পৃথক অভিযানে ৩২০০ লিটার তেল জব্দ, আটক ২

ছবিঃ আগামীর সময়

ভোলায় ৩ হাজার ২০০ লিটার অবৈধ তেল জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এই তেল জব্দ করা হয়। এসময় দুই চোরাকারবারিকে আটকসহ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন। অভিযান চলাকালে একটি স্টিল বডি বোটের মাধ্যমে অবৈধভাবে পরিবহনকালে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ ২ জনকে আটক করা হয়। জব্দ করা তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের তত্ত্বাবধানে জব্দ হওয়া তেল শহরের এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বিক্রি করা হয় সরকার নির্ধারিত মূল্যে । এ ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হয় ৭০ হাজার টাকা জরিমানা এবং বোটসহ ছেড়ে দেওয়া হয় তাদের।

এদিকে ভোলা জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সদরের ইলিশা সড়কের মহাজনের পুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়াই ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। যার মধ্যে ছিলো ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল ও ২০০ লিটার কেরোসিন।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে জরিমানা করা হয় ৪০ হাজার টাকা এবং দোকানটি সিলগালা করা হয়। 

এছাড়াও অভিযানে আশপাশের আরও তিনটি জ্বালানি তেলের দোকানে তল্লাশি চালানো হয়। তবে সেখানে পাওয়া যায়নি কোনো অবৈধ মজুদ তেল।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুটি অভিযানের জব্দ তেল বিক্রি করে তা থেকে প্রাপ্ত অর্থ জমা দেওয়া হবে সরকারি কোষাগারে।

প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোলাঅবৈধ জ্বালানিপৃথক অভিযানজরিমানাপ্রতিষ্ঠান সিলগালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর